সাংবাদিক নাদিম হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠোনো হবে -আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলা তদন্ত শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হল রুমে সদ্য পদায়নকৃত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত '১৫১তম রিফ্রেশার কোর্স' উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমি এ মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আশ্বস্ত করতে পারি এই বলে, তদন্ত শেষ হওয়ার পর এই মামলা ন্যায়বিচারের জন্য অবশ্যই দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠোনো হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।