যেসব দেশে পড়াশোনার চাপ কম, সেসব দেশে উদ্ভাবকের সংখ্যা বেশি -শিক্ষামন্ত্রী
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৯ জুন, ২০২৩ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মুখস্ত-নির্ভর লেখাপড়ার বিপরীতে প্রায়োগিক শিক্ষা কীভাবে শিখতে হবে, শিক্ষার্থীদের তা শেখানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যেসব দেশে পড়াশোনার চাপ কম, সেসব দেশে উদ্ভাবকের সংখ্যা বেশি। ’
গত বুধবার (১৪ জুন) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। আমাদের শিক্ষাক্রম ছিল মুখস্ত-নির্ভর। মুখস্ত করলাম, পরীক্ষার হলে গিয়ে লিখে আসলাম, ভালো নম্বর পেলাম, তারপর চাকরির দরখাস্তে লিখে দিলাম। কিন্তু চাকরি পেতে গিয়ে খুব কষ্ট। তারপর সারা জীবনই কাজের বেলায় ওই যে মুখস্ত করেছিলাম, তা প্রয়োগ করতে পারছি না। যা পড়েছি সেগুলোই ঘটছে, কিন্তু কী ঘটছে বুঝতে পারছি না। প্রয়োগও করতে পারছি না। ’
মন্ত্রী বলেন, এখন কী হবে? শেখাটা প্রয়োগ করা শিখতে হবে। কী করে শিখবো তা শিখতে হবে, লার্নিং হাউ টু লার্ন। তাহলে যখন যা শেখার প্রয়োজন শিখে নিতে পারবো। আর কী করতে হবে? নিজেদের উদ্ভাবক হতে হবে। আমরা কি সারা জীবন অন্য কেউ উদ্ভাবন করবে, আর আমরা তা ব্যবহার করবো? নিশ্চয় না। আমরা উদ্ভাবক হবো। উদ্ভাবক তখনই কেউ হতে পারে, যখন স্বাধীনভাবে চিন্তা করার সময় থাকে, শক্তি থাকে। আমাদের শিক্ষার্থীদের এমনভাবে পড়াশোনা করাই, মুখস্ত করতে করতে। আর ডিপিএ-৫ পাওয়ার দৌড়ে স্বাধীন চিন্তা করার সময় নেই। যেসব দেশে পড়ার চাপ কম, সেসব দেশে দেখবেন উদ্ভাবকের সংখ্যা অনেক বেশি। আমাদের উদ্ভাবকের সংখ্যা অনেক কম। কারণ, শিক্ষার্থীদের এত চাপাচাপির মধ্যে রাখি যে, উদ্ভাবনের সময় পাবে কখন। সে জন্য শিক্ষাটাকে পুরোপুরি রূপান্তর ঘটানো হচ্ছে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)