টাঙ্গাইল সংবাদদাতা:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বলছে এই সরকারের প্রতি বিদেশিদের সমর্থন নাই। কিন্তু আমাদের বিদেশিদের সমর্থনের কোনো দরকার নাই। আমরা চাই জনগণের সমর্থন। জনগণ এদেশের মালিক। জনগণ নির্ধারণ করবে, আমাদের প্রতি তাদের সমর্থন আছে কিনা। সেটা নির্বাচনে প্রমাণ হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) টাঙ্গাইলের মধুপুর অডিটরিয়ামে শিক্ষক ফেডারেশনের আত্মপ্রকাশ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির বাকি অংশ পড়ুন...
রাজবাড়ী সংবাদদাতা:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়ছে সাড়ে ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
গতকাল শনিবার (২৪ জুন) দুপুরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৭ হাজার ৩২৫ টাকায় বিক্রি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের আড়তদার দেলোয়ার হোসেনের আড়ত থেকে উন্মুক্ত নিলামে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ১৬ হাজার ২৭৫ টাকায় মাছটি কেনে নেন ৫ নম্বর ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া ।
মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, পদ্মা নদীতে পানি বাড়ায় জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। আজ দুপুরে বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
ফেনীতে কিশোর গ্যাংয়ের একটি মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর ঘটনায় করা মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে।
গতকাল শনিবার (২৪ জুন) সকালে শহরের পুলিশ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ইতোমধ্যে পুলিশ এজহার নামীয় তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আসামিরা শহরের ফালাহিয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত জুমুয়াবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৫০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৭ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ জন। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের কোনো আমলেই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ দেশে নির্বাচন এখন সরকারি দলের একটা খেলায় পরিণত হয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে আগামী নির্বাচনও সুষ্ঠু হবে না।
‘আওয়ামী লীগের আমলে নির্বাচন সুষ্ঠু হয়’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে গত জুমুয়াবার বিকেলে রাজধানীর শাহজাদপুরে সুবাস্তু শপিংমলের সামনে শ্রমিক-কর্মচারীর সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, এ সরকার নির্বাচিত সরকার নয়। জনগণের দ্বারা নির্বাচিত হয়নি। ২০১৪ স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাঙালির জীবনে দুটি অর্জন- একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জনক, আরেকটি আমাদের মুক্তির কা-ারি শেখ হাসিনা।
গত জুমুয়াবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উত্তরাধিকারও বেঁচে থাকবে। এই দুটি অর্জনের ঠিকানা হচ্ছে আওয়ামী লীগ। ঝড়ের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ।
তিনি বলেন, শে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দিন গণনা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের মুক্তিকামী জনতা এই সরকারের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। এ কারণে জনবিচ্ছিন্ন ভোটারবিহীন ব্যর্থ সরকার অস্থির-বেপরোয়া হয়ে উঠেছে। একটি কর্তৃত্ববাদী সরকারের অন্তিম সময়ের বিষাদের সুর বাজছে এখন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
বিএনপি নেতা রিজভী বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লী বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
গরু পালন করে স্বপ্ন বুনেছেন সংগ্রামী যুবক শামীম শেখ। ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি গরু পালন করে সফল হয়েছেন তিনি। শূন্য থেকে শুরু করা শামিমের খামারে এখন আটটি গরু।
শামিম খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকার বাসিন্দা। তিনি জানান, তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। পরিবারের আর্থিক সংকটের কারণে আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। ছোটবেলা থেকে ধরতে হয়েছে পরিবারের হাল। এরপর কয়েক বছর কেটেছে বিভিন্ন ধরনের কাজ করে। কখনও অন্যের জমিতে কাজ করেছেন, আবার কখনও গ্রাম থেকে দেশি মুরগি কিনে শহরে বিক্রি করেছেন।
এভাবে ব্যবসা করে শামী বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের পশুর হাট দাঁপিয়ে বেড়াচ্ছে বিশাল আকারের প্রায় ২৫ মণ ওজনের ‘রাজা’। শুধু নামে নয়, চালচলন, আচরণ ও বেশভূষায় রাজসিক হওয়ায় খামার মালিক গরুটির নাম রেখেছেন ‘রাজা’।
বর্তমানে এ ‘রাজা’কে দেখতে হাটে ভিড় করছেন ক্রেতাদের পাশাপাশি অনেক উৎসুক জনতা।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘রাজা’র দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। ইতোমধ্যে কয়েকজন ক্রেতা আট লাখ টাকায় কিনতে রাজী হলেও তার ভরণপোষণ আর লালন-পালনের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি খামার মালিকের।
খামার মালিক তারেকুর রহমান বলেন, গত তিন বছর আগে ‘অস্ট্রেলিয়ার ফ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া বাংলাদেশিদের কারও বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে কিনা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটির প্রকাশিত এক পাবলিক স্টেটম্যানটে এই আহ্বান জানানো হয়। বিশেষ করে শান্তিরক্ষা মিশনে অবদান বেশি এমন বাহিনীগুলোর সদস্যদের বিষয়ে আরও স্বচ্ছ্বতা ও জবাবদিহিতা চায় সংস্থাটি।
এছাড়া উচ্চ পদস্থ অফিসারদের বেলায় বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার কথাও বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশে র্যাবের বিরুদ্ধে ওঠা ম বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
পবিত্র ঈদুল আজহায় যানজট নিরসন এবং সাধারণ মানুষদের স্বস্তিতে বাড়ি ফেরা নিশ্চিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের নলকা ফ্লাইওভার খুলে দিয়েছে প্রশাসন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ফ্লাইওভার উদ্বোধন করেন বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মনজুর হোসেন। এর পরপরই ফ্লাইওভারটি দিয়ে যান চলাচল শুরু হয়।
আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা। এবার ঈদে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ভোগান্তির কারণ হতে পাে র এমন ধারণা থেকেই খুলে দেওয়া হলো নলকা ফ্লাইওভার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কারো সঙ্গে জোটবদ্ধ হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, জাতীয় পার্টি চার বার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে । আর নয়, আগামীতে জাতীয় পার্টি তিনশো আসনেই প্রার্থী মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।
গত বৃহষ্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অধিবেশনে তিনি আরও বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, জাতীয় পার্টি একটি আলাদা দল, তাদের একটি প্রতীক আছে। বাকি অংশ পড়ুন...












