নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সরকার আন্তর্জাতিক সমর্থন হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, শেখ হাসিনা বুঝে গেছেন, আন্তর্জাতিক মহল তাকে আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষেরও সমর্থন নেই তাদের। দেশি-বিদেশি সবাই বলছে সরকারকে এখনই চলে যেতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। এই দেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। পরিষ্কার কথা।
গতকাল জুমুয়াবার বাড্ডায় শ্রমিক দল আয়োজিত পদযাত্রাপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাকি অংশ পড়ুন...
গোপালগঞ্জ সংবাদদাতা:
দীর্ঘ সময় পর জামাতকে সমাবেশের অনুমতির বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘একটি সুযোগ’ দেওয়া হয়েছে; দলটির জন্য যা একটি ‘পরীক্ষা’। আর এ পরীক্ষায় পাস করলে তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে।
গতকাল জুমুয়াবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ কথা বলেন তিনি।
ফারুক খান বলেন, জামাত একটি রাজনৈতিক দল, যদিও নির্বাচনের জন্য তাদের নিবন্ধন নেই। তারা রাজনৈতিক দল হিসেবে কর্মকা- করতে পারে। অতীতে তাদের কর্মকা- করতে দেওয়া হয়নি; কারণ যখনই তারা কোনো সমাবেশ করেছে, সেখ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য ও ট্রানজিট চুক্তির সুবিধা কাজে লাগিয়ে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে অগ্রণী পালনের জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
গতকাল জুমুয়াবার রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং ভুটান ২০২০ সালে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি-পিটিএ এবং চলতি বছরের ২২ মার্চ 'ট্রাফিক-ইন-ট্রানজিট চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তি উভয় দেশের মধ্য বাণিজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র দূর হয়েছে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।
গত বৃহস্পতিবার (২২ জুন) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, লোড শেডিংয়ের অন্ধকার শেষে এখন আমরা শতভাগ বিদ্যুতায়নের দেশ। প্রত্যন্ত গ্রামের এখন পৌঁছে গেছে বিদ্যুতের আলো। টেকনাফ থেকে তেতুলিয়ার মূল সড়কগুলো সব চার লেনে উন্নীত করার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা ও য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাঙালির ইতিহাস লিখতে গেলে আওয়ামী লীগের নাম লিখতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল জুমুয়াবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাঙালি জাতির সকল অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। যার সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা।
তিনি বলেন, ১৯৬৬ সালে ছয় দফা দাবি, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু তার মূল লক্ষ্য স্বাধীন বাংলাদেশ অর্জন করেন।
হাছান ম বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
মহানগরীর মাহিগঞ্জের দেওয়ানটুলি এলাকায় জমজম ক্যাটল ফার্ম নামে আব্দুল মতিন আজিজের গরুর খামারে ওজনে বেচাকেনা হচ্ছে কুরবানির পশু। ৪৫০ টাকা কেজি দরে খামারেই বিক্রি করা হচ্ছে এসব গরু। গত দুই বছর ধরে এই পদ্ধতিতে গরু বিক্রি হচ্ছে বলে জানান এই খামারি।
সরেজমিনে খামার ঘুরে এই তথ্য জানা যায়। খামারি আব্দুল মতিন আজিজ বলেন, প্রায় প্রতিদিনই খামারে আগ্রহী ক্রেতারা আসছেন এবং গরু দেখছেন। পছন্দ হলে ওজন স্কেলে উঠিয়ে পরিমাণ দেখে খামারেই গরু রেখে যাচ্ছেন। ঈদুল আজহার এক দিন বা দুই দিন আগে গরু নিয়ে যাবেন। আসন্ন কুরবানির ঈদের জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কমলাপুরে বসেছে অস্থায়ী পশুর হাট। হাট পুরোপুরি প্রস্তুত না হলেও এরইমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রির জন্য কোরবানির পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। হাট পুরোদমে জমে না ওঠায় অনেকেই পর্যায়ক্রমে পশু আনার পরিকল্পনা করেছেন।
গতকাল জুমুয়াবার কমলাপুর হাটের বিভিন্ন অংশ ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত ঈদের দুই-একদিন আগে পুরোদমে কোরবানির পশু বিক্রি হবে। তবে এর আগেও কম-বেশি বিক্রি হবে।
ঝিনাইদহ থেকে ১০টি গরু বিক্রি করতে হাটে এসেছেন পান্না মিয়া। তিনি বলেন, সকাল থেকে কয়েকজন ক্রেতা এস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আবাসন সমস্যা সমাধানে কেরানীগঞ্জে ৪৮০ বিঘা জমিতে ঝিলমিল আবাসিক প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল নিম্নমধ্যবিত্তের জন্য সুলভে ফ্ল্যাট নির্মাণ। এজন্য বিএনজি গ্লোবাল হোল্ডিংস অ্যান্ড কনসোর্টিয়াম নামে মালয়েশীয় একটি কোম্পানির সঙ্গে চুক্তিও হয়েছিল রাজউকের। যদিও চুক্তিতে নির্ধারিত মূল্য ও বর্তমানে মালয়েশীয় কোম্পানিটির নতুন করে দাবীকৃত অর্থের হিসাব বিশ্লেষণে দেখা যায়, নিম্নমধ্যবিত্তের জন্য বানানো এ আবাসন প্রকল্পে সবচেয়ে ছোট আকারে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী মোদির যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে বিক্ষোভ হয়েছে। কয়েক ডজন বিক্ষোভকারী মোদির বিরুদ্ধে স্লোগান দেয়। তারা মোদিকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছে। তাদের দাবি, হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোদি মিথ্যার আশ্রয় নিয়েছে। টিআরটি ওয়ার্ল্ড।
ভারতীয় আমেরিকান মুসলিম কাউন্সিলের অ্যাডভোকেসি ডিরেক্টর অজিত সাহি ওই বিক্ষোভে নেতৃত্ব দেন। তিনি বলেন, মোদির ভাবা উচিত প্রেস ব্রিফিংয়ে তাকে ‘মানবাধিকার লঙ্ঘন‘ নিয়ে কেন জিজ্ঞাসা করা হয়েছিল। এটা সবার কাছে স্পষ্ট ভা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছায়া সংসদে চ্যাম্পিয়ন দলের বিতার্কিকদের ট্রফি প্রদান করছেন পরিকল্পনা মন্ত্রী ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান
অহরহ অর্থ পাচার হচ্ছে, জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এটি বন্ধের আইন প্রয়োগ কঠিন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাও সহজ নয়। বলেছেন, অর্থের বিনিময়ে উন্নত দেশে নাগরিকত্ব লাভের সুযোগ থাকে বলেই অর্থ পাচার করেন বিত্তবানরা। বর্তমান বাস্তবতায় মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনা প্রায় অসম্ভব বলেও মন্তব্য মন্ত্রীর।
গতকাল জুমুয়াবার এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির নিয়মিত বিতর্ক প্রতিয বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রতি মৌসুমেই কমছে চামড়া কেনায় ঋণ বিতরণ। বর্জ্য ব্যবস্থাপনা ও রপ্তানি সংকটে এ খাত দিনকে দিন পিছিয়ে পড়ছে। চামড়া খাতে ঋণ দিতে ব্যাংকের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ ব্যবসায়ীদের। যা ঋণের লক্ষ্য নির্ধারণ দেখলে বোঝা যায়। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ডজন খানেক ব্যাংক ঋণ দেয়। আবার সেই লক্ষ্যের সামান্য অংশই ব্যবসয়ীদের মধ্যে বণ্টন করা হয়। এ বছর কোরবানীর চামড়া প্রক্রিয়াজাত করণে ঋণ বিতরণের লক্ষ্য ২৫৯ কোটি টাকা। যা গত বছরের চেয়ে ৪১.০৭ শতাংশ কম। গত বছর বরাদ্দের পরিমাণ ছিল ৪৪৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ বাকি অংশ পড়ুন...












