নিজস্ব প্রতিবেদক:
দুটি হত্যাকা-ের ঘটনাস্থল ঢাকার ডেমরা। একজনকে হত্যার পর তার মরদেহ বস্তাবন্দী করে ফেলা হয় বাসার সামনের পয়োনিষ্কাশনের নালায়। অপরজনের মরদেহ ১০ টুকরো করার পর ডিএনডি খালে ফেলে দেওয়া হয়। হত্যাকা- দুটি ঘটানো হয়েছে যথাক্রমে গত বছরের ৮ অক্টোবর ও চলতি বছরের ৪ মে।
পুলিশ বলছে, সাত মাসের ব্যবধানে ‘নিখুঁত’ পরিকল্পনায় এ দুই হত্যার পর আলামত নষ্টসহ লাশ গুমের যে বর্ণনা খুনীরা দিয়েছেন, তা যেন সিনেমার গল্পকেও হার মানায়। আবার হত্যাকা- দুটির রহস্য উদ্ঘাটিত হয়েছে অনেকটা নাটকীয়ভাবে, নিখোঁজের ঘটনায় করা একটি জিডির (সাধারণ ডায়েরি) বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি যতই রূপরেখা দিক না কেন, সংবিধান অনুযায়ীই দেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না- এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আরো বলেন, সংবিধান অনুযায়ী অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বর্তমান সরকারই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ডসহ অন্যান্য দেশে সংসদীয় গণতন্ত্র যেভাবে পালন করে, আমাদের দেশেও আ বাকি অংশ পড়ুন...
২৩ বছর ধরে মাকে খুঁজে চলেছেন পিঞ্জিরা। কল্পনাতেও ভাবেননি মাকে খুঁজে পাবেন। তার মা যখন নিখোজ হন তখন তার বয়স ১০ এর নিচে। সেই মাকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত পিঞ্জিরা।
গত জুমুয়াবার দুপুরে বি-বাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের নো-ম্যানন্সল্যান্ডে ২৩ বছর পর পিঞ্জিরা আক্তারসহ পরিবারের সদস্যদের দেখা হয় মা ফজিলা খাতুনের। ভারত থেকে তিনি এ বন্দর দিয়ে দেশে আসেন। ঝিনাইদহের বিষয়খালি গ্রামের ফজিলা খাতুন নেছা (৫৫) প্রায় ২৩ বছর আগে হারিয়ে গিয়েছিলেন।
জানা যায়, ফজিলা বেগম নেছা ২৩ বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে হারিয়ে যান। পরে পরিবারের লোকজন অনেক খোঁ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘বিএনপি হাঁকডাকেই কেবল সীমাবদ্ধ থাকে, তারা কোনো আন্দোলন সফল হয় না, হবেও না’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চাঁদপুর সদর উপজেলা পরিষদে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: স্টার
'বিএনপি হাঁকডাকেই কেবল সীমাবদ্ধ থাকে, তারা কোনো আন্দোলন সফল হয় না, হবেও না' বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসময় তিনি আরও বলেন, 'আমরা জানি আন্দোলন মানে জনগণ সম্পৃক্ত থাকে। জনগণের সম্পৃক্ততা ছাড়া, জন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাইক্লাশ মিথ্যাচার উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তার বক্তব্য শুনে হাসি-কান্না দুটোই পায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী গত পরশু জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বলেছেন- ‘বারবার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই দেশের সেবা করতে পেরেছি।’ প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য হাইক্লাশ মিথ্যাচারের বহিঃপ্রকাশ, যা শুনে মানুষের হাসি- কান্না দুটোই পেতে পারে। নিশিরাতের ভোটের খেতাব পাওয়া প্রধানমন্ত্রী ভোটাধিকার হরণ করে সুষ্ঠু নির্বাচনকে লাশ বা বাকি অংশ পড়ুন...
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকার তামাশা করছেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচন নিয়ে অতীতে বিএনপি এবং তাদের হোতারা তামাশা করেছেন। আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন নিয়ে তামাশা করেনি এবং ভবিষ্যতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সঠিকভাবে করে দেবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আনিসুল আরও বলেন, বিএনপির মহাস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কামারপাড়ায় কাছাকাছি পৌঁছাতেই কানে আসে লোহা পেটানোর শব্দ। কাঠ কয়লার আগুনে উত্তপ্ত লাল লোহায় সজোরে আঘাত করে দা, বঁটি, ছুরি, কাস্তে, কুঠারসহ বিভিন্ন লোহার সরঞ্জাম বানান কামার বা কর্মকাররা। আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে কামারপাড়ায় এখন ব্যস্ততা বেশ। তবে এতেও মুখে হাসি নেই কামারদের। তারা বলছেন, মূলত মেশিনে তৈরি সরঞ্জামের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছেন না তারা। আগের দিনে এই সময় যে ব্যস্ততা থাকতো, আয় উপার্জন হতো; সেই তুলনায় এখনকার ব্যস্ততা কিছুই না। এখন সাধারণ সময়ে যা আয় হয়, তাতে সংসার চালানোই দায় হয়ে ওঠে তা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কোরবানির ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও এখনো আশানুরূপ পশু বিক্রি করতে পারছেন না দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রেতারা। বিশেষ করে ছাগল বিক্রেতারা হতাশ হয়ে পড়ছেন। সঙ্গে আষাঢ়ের বৃষ্টি যোগ হওয়ায় আরও বিপাকে পড়ছেন তারা।
রাজধানীর কমলাপুর, গোপীবাগ ও মুগদার সমন্বিত পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর এ হাটে কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু করে হাটের প্রধান ফটক পর্যন্ত ফুটপাতে ছাগলের হাট বসানো হয়েছে। কিছু জায়গায় অস্থায়ী শেড দেওয়া হলেও বেশিরভাগ বিক্রেতাই ফুটপাতে শেডছাড়া এসব ছাগল ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের অক্টোবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল স্বল্প পরিসরে চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের বাস্তবায়নের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব থেকে দ্রুততম সময়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এক শ্রেণির অসৎ ব্যবসায়ী কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করে থাকে। সেগুলো চড়া দামে ধরিয়ে দেয় গ্রাহককে। এসব পশুর গোশত খেলে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে।
কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গবাদিপশু চেনার কিছু উপায় রয়েছে। আসুন জেনে নেই ইনজেকশন দেওয়া কোরবানির পশু চিনবেন যেভাবে:
দ্রুত শ্বাস-প্রশ্বাস ও ক্লান্ত: কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরু দ্রুত শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে। একটু হাঁটলেই হাঁপায়। খুবই ক্লান্ত দেখায়। ইনজেকশন দেওয়া গরুর রানের গোশত নরম হয়। স্বাভাবিকভাবে যেসব গরু মোটা হয় সেগুলোর রানের গোশত শক্ত হয়।
খুব শান্ত: স্টে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদযাত্রায় সড়ক ও নৌ-পথের বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে বলে অভিযোগ করে অনতিবিলম্বে ভাড়া নৈরাজ্য বন্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিআরটিএ, জেলা প্রশাসনের ভ্রামমাণ আদালতের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে যানজট ও জনজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় তৎপরতা লক্ষ্য করা গেলেও ঈদযাত্রায় বিভিন্ন রুটে অতিরিক্ত ভা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতের নিবন্ধন নিয়ে মামলা চূড়ান্ত নিষ্পত্তি না পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
গতকাল সোমবার (২৬ জুন) আপিল বিভাগের চেম্বার আদালতে মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর পক্ষে এ আবেদন করেন ব্যারিস্টার তানিয়া আমীর।
এছাড়া আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সম্প্রতি অনুষ্ঠিত সমাবেশে দলটি রেজিস্ট্রেশন দাবি করায় আদালত অবমাননার অভিযোগে আরেকটি আবেদন করা হয়েছে।
আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠি বাকি অংশ পড়ুন...












