আ.লীগ সরকারের কোনো আমলেই নির্বাচন সুষ্ঠু হয়নি -ফখরুল
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৫ জুন, ২০২৩ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের কোনো আমলেই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ দেশে নির্বাচন এখন সরকারি দলের একটা খেলায় পরিণত হয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে আগামী নির্বাচনও সুষ্ঠু হবে না।
‘আওয়ামী লীগের আমলে নির্বাচন সুষ্ঠু হয়’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে গত জুমুয়াবার বিকেলে রাজধানীর শাহজাদপুরে সুবাস্তু শপিংমলের সামনে শ্রমিক-কর্মচারীর সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, এ সরকার নির্বাচিত সরকার নয়। জনগণের দ্বারা নির্বাচিত হয়নি। ২০১৪ সালে তারা একতরফা নির্বাচন করেছে। ১৫১ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সরকার গঠন করেছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে তারা জোর করে ক্ষমতা দখল করেছে।
ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, তারা জোর করে ক্ষমতায় বসে দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছেন না। চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ কর্মজীবী মানুষের তা কিছুতেই কেনা সম্ভব হচ্ছে না।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমেরিকা থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আমেরিকা নাকি তাকে সরাতে চায়। প্রধানমন্ত্রীর কাছে এমন বক্তব্য আমরা আশা করিনি। তার মানে তিনি জেনে গেছেন- আন্তর্জাতিক বিশ্ব আপনাকে সমর্থন দিচ্ছে না; বাংলাদেশে তো আপনার সমর্থন নাই। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, তা দেশকে বিপদে ফেলে দিচ্ছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)