কুরবানীর গরু:
কক্সবাজারের আকর্ষণ ২৫ মণের ‘রাজা’
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৫ জুন, ২০২৩ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের পশুর হাট দাঁপিয়ে বেড়াচ্ছে বিশাল আকারের প্রায় ২৫ মণ ওজনের ‘রাজা’। শুধু নামে নয়, চালচলন, আচরণ ও বেশভূষায় রাজসিক হওয়ায় খামার মালিক গরুটির নাম রেখেছেন ‘রাজা’।
বর্তমানে এ ‘রাজা’কে দেখতে হাটে ভিড় করছেন ক্রেতাদের পাশাপাশি অনেক উৎসুক জনতা।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘রাজা’র দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। ইতোমধ্যে কয়েকজন ক্রেতা আট লাখ টাকায় কিনতে রাজী হলেও তার ভরণপোষণ আর লালন-পালনের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি খামার মালিকের।
খামার মালিক তারেকুর রহমান বলেন, গত তিন বছর আগে ‘অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান’ প্রজাতির গাভি থেকে এ বাঁছুরের জন্ম হয়। বর্তমানে সাড়ে পাঁচ ফুট উচ্চতা ও সাড়ে আট ফুট র্দৈঘ্যর এ গরুটির ওজন প্রায় ওজন ২৫ মণ।
এবার ঈদুল আজহা উপলক্ষে খামারটির অন্যতম আকর্ষণ ‘রাজা’কে একাধিকবার বাজারে তোলার কথা জানিয়ে খামার মালিক তারেকুর বলেন, ২৫ মণ ওজনের ‘রাজা’র দাম ১২ লাখ টাকা। ইতোমধ্যে কয়েকজন ক্রেতা আট লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। কিন্তু গত তিন বছরে ‘রাজা’র লালন-পালনে যে ব্যয় হয়েছে তাতে ক্রেতাদের দামের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তবে রাজাকে ৯ লাখ টাকায় বিক্রি করবেন বলে আগ্রহ প্রকাশ করেন তিনি।
খামারটিতে রাজাকে লালনপালন ও দেখভালের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সালাম। তিনি জানান, কয়েকবার বাজারে তোলার পর থেকে ক্রেতা ও উৎসুক জনতার অনেকেই ‘রাজা’কে দেখার জন্য খামারেও আসছেন।
তিনি আরও বলেন, নিজের সন্তানের মতো ‘রাজা’কে বড় করেছি। চার-পাঁচ বেলা খাবার দিয়েছি। প্রতিদিন একাধিকবার শ্যাম্পু দিয়ে গোসল করাই। গরম লাগলেই ফ্যান চালু করে দেই। ‘রাজা’ চলে গেলে আমার খুবই খারাপ লাগবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)