কোরবানির গরু পালন করে স্বচ্ছলতার মুখ দেখছেন শামিম
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৫ জুন, ২০২৩ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
গরু পালন করে স্বপ্ন বুনেছেন সংগ্রামী যুবক শামীম শেখ। ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি গরু পালন করে সফল হয়েছেন তিনি। শূন্য থেকে শুরু করা শামিমের খামারে এখন আটটি গরু।
শামিম খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকার বাসিন্দা। তিনি জানান, তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। পরিবারের আর্থিক সংকটের কারণে আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। ছোটবেলা থেকে ধরতে হয়েছে পরিবারের হাল। এরপর কয়েক বছর কেটেছে বিভিন্ন ধরনের কাজ করে। কখনও অন্যের জমিতে কাজ করেছেন, আবার কখনও গ্রাম থেকে দেশি মুরগি কিনে শহরে বিক্রি করেছেন।
এভাবে ব্যবসা করে শামীম কিছু টাকা জমা করেন। সেই টাকা দিয়ে দুটি ষাঁড় গরু কেনেন ২০১০ সালে। শুরু করেন স্বামী-স্ত্রী মিলে গরু পালন। নিজেরাই গরুর খাবার জোগাড় করা, গরু চড়ানোসহ সব কাজ করতেন। সেই দুটি গরু থেকে এখন তাদের খামারে আটটি গরু হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।
খামারটিকে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করে শামিম শেখ বলেন, ‘খামারের সম্প্রসারণই তার প্রধান লক্ষ্য। বর্তমানে আটটি গরু হয়েছে। একজন মানুষ আমার এখানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। ভবিষ্যতে ২০টি গরু পালনের পাশাপাশি খামারে অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)