কঙ্কাল উদ্ধার ও হত্যার পর লাশ ১০ টুকরা, নেপথ্যে চমকে ওঠার মতো গল্প
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৮ জুন, ২০২৩ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দুটি হত্যাকা-ের ঘটনাস্থল ঢাকার ডেমরা। একজনকে হত্যার পর তার মরদেহ বস্তাবন্দী করে ফেলা হয় বাসার সামনের পয়োনিষ্কাশনের নালায়। অপরজনের মরদেহ ১০ টুকরো করার পর ডিএনডি খালে ফেলে দেওয়া হয়। হত্যাকা- দুটি ঘটানো হয়েছে যথাক্রমে গত বছরের ৮ অক্টোবর ও চলতি বছরের ৪ মে।
পুলিশ বলছে, সাত মাসের ব্যবধানে ‘নিখুঁত’ পরিকল্পনায় এ দুই হত্যার পর আলামত নষ্টসহ লাশ গুমের যে বর্ণনা খুনীরা দিয়েছেন, তা যেন সিনেমার গল্পকেও হার মানায়। আবার হত্যাকা- দুটির রহস্য উদ্ঘাটিত হয়েছে অনেকটা নাটকীয়ভাবে, নিখোঁজের ঘটনায় করা একটি জিডির (সাধারণ ডায়েরি) তদন্তের সূত্রে।
হত্যাকা- দুটির রহস্য উদ্ঘাটনের দাবি করে পুলিশ বলছে, এতে জড়িত স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া আবু বকর সিদ্দিক ও সুমি বেগম নামের দুজন। দুটি হত্যাকা-ের পেছনে রয়েছে ‘অনৈতিক’ সম্পর্ক।
গত বছরের ৩০ নভেম্বর ডেমরার টেংরা কেনেলপাড়ের একটি টিনশেড বাড়ির সামনের পয়োনিষ্কাশনের নালা থেকে বস্তাবন্দী একটি কঙ্কাল উদ্ধার করে পুলিশ। তখন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। আলামত নষ্ট হয়ে যাওয়ায় খুনীদেরও শনাক্ত করা যায়নি।
দুই দফা তদন্ত কর্মকর্তা পরিবর্তন করেও রহস্যের কিনারা করা যায়নি। এ কারণে তদন্ত থমকে যায়। তবে হত্যাকা-ের রহস্য উদ্ঘাটিত না হওয়া পর্যন্ত কেউ যেন ওই টিনশেডের বাড়িটি ছেড়ে না যান, এমন নির্দেশ দেয় পুলিশ।
পুলিশের ভাষ্য, ৫ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা-পুলিশ আলী হোসেন নামের এক নিখোঁজ ব্যক্তির খোঁজ পেতে ডেমরা থানা-পুলিশের সহায়তা চায়। তার বাড়ি সোনারগাঁওয়ে। এক মাস আগে থেকে নিখোঁজ আলী হোসেন সর্বশেষ মুঠোফোনে যাঁর সঙ্গে কথা বলেছিলেন, তাঁর অবস্থান ডেমরার টেংরা কেনেলপাড় এলাকায়। তার নাম আবু বকর সিদ্দিক।
ওই দিনই সোনারগাঁও থানা-পুলিশ ও ডেমরা থানা-পুলিশের সম্মিলিত একটি দল আবু বকরের বাসায় যায়। সেখানে গিয়ে ডেমরা থানা-পুলিশের সদস্যরা অবাক হয়ে যায়। কেননা, যে বাসার সামনে থেকে ছয় মাস আগে কঙ্কাল উদ্ধার করা হয়েছিল, ওই বাসার ভাড়াটে ছিলো আবু বকর সিদ্দিক ও তার স্ত্রী সুমি বেগম। পুলিশকে না জানিয়ে তারা নতুন বাসায় উঠেছে।
পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মধুসূদন দাস বলে, আবু বকর সিদ্দিক ও সুমি বেগমের আচরণ ছিল সন্দেহজনক। তখনই তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা জানান, সুমির প্রথম স্বামী ছিলেন জাহাঙ্গীর হোসেন। তার মাধ্যমে আবু বকরের সঙ্গে সুমির পরিচয়।
জাহাঙ্গীর কোথায় জানতে চাইলে তারা কোনো উত্তর দিচ্ছিলো না। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুমি জানান, পয়োনিষ্কাশনের নালা থেকে উদ্ধার করা কঙ্কালটি জাহাঙ্গীরের। আর নতুন বাসায় ওঠার চার দিন পর (চলতি বছরের ৪ মে) আলী হোসেনকে ডেকে এনে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ ১০ টুকরা করে বস্তায় ভরে ডিএনডি খালে ফেলে দেওয়া হয়।
হত্যাকা- দুটির দায় স্বীকার করে আবু বকর সিদ্দিক ও সুমি বেগম ১৬ জুন আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












