প্রধানমন্ত্রীর হাইক্লাশ মিথ্যাচার শুনে হাসি-কান্না দুটোই পায় -রিজভী
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৮ জুন, ২০২৩ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাইক্লাশ মিথ্যাচার উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তার বক্তব্য শুনে হাসি-কান্না দুটোই পায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী গত পরশু জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বলেছেন- ‘বারবার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই দেশের সেবা করতে পেরেছি।’ প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য হাইক্লাশ মিথ্যাচারের বহিঃপ্রকাশ, যা শুনে মানুষের হাসি- কান্না দুটোই পেতে পারে। নিশিরাতের ভোটের খেতাব পাওয়া প্রধানমন্ত্রী ভোটাধিকার হরণ করে সুষ্ঠু নির্বাচনকে লাশ বানিয়ে সেই লাশের চামড়া দিয়ে ডুগডুগি বাজিয়ে র্যাবÍপুলিশের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি কি না বলেন বারবার তাদের নির্বাচিত করা হয়। সত্যি প্রধানমন্ত্রীর রসিকতার জুড়ি মেলা ভার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী যে দেশকে সেবা করেছেন তাতো দেখাই যাচ্ছে। এক বছর সুইস ব্যাংক সাড়ে দশ হাজার কোটি টাকা সরিয়ে নেয়ার ঘটনায় সেই সেবার আলামত স্পষ্ট হয়।
তিনি বলেন, ১৪ বছরের উন্নয়নের জিকিরে আওয়ামী নেতাদের স্বর্গসুখের ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ করতেই যে ঐ টাকা সুইস ব্যাংকে গচ্ছিত ছিল সেই টাকাটি এক বছরে চুপিসারে সরিয়ে নিয়েছে যারা তাদেরই সেবা করা হয়েছে। সেবা করা হয়েছে ব্যাংক, বীমা আর্থিক প্রতিষ্ঠান লুটেরাদের। সেবাতে মনোযোগ দেয়া হয়েছিল সর্বগ্রাসী দুর্নীতি আর বিদেশে টাকা পাচারে। সেবা করা হয়েছে অসহনীয় লোডশেডিংয়ের জন্য দায়ী এবং ভতুর্কীর নামে জনগণের টাকা লোপাটকারী সামিট গ্রুপ, বেঙ্মিকো গ্রুপসহ কুইক রেন্টাল বিদ্যুৎ স্থাপনের মালিকদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)