ছাগলের বাজারে ক্রেতা নেই
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৮ জুন, ২০২৩ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কোরবানির ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও এখনো আশানুরূপ পশু বিক্রি করতে পারছেন না দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রেতারা। বিশেষ করে ছাগল বিক্রেতারা হতাশ হয়ে পড়ছেন। সঙ্গে আষাঢ়ের বৃষ্টি যোগ হওয়ায় আরও বিপাকে পড়ছেন তারা।
রাজধানীর কমলাপুর, গোপীবাগ ও মুগদার সমন্বিত পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর এ হাটে কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু করে হাটের প্রধান ফটক পর্যন্ত ফুটপাতে ছাগলের হাট বসানো হয়েছে। কিছু জায়গায় অস্থায়ী শেড দেওয়া হলেও বেশিরভাগ বিক্রেতাই ফুটপাতে শেডছাড়া এসব ছাগল ও ভেড়া বিক্রি করছেন। ফলে হালকা বৃষ্টিতেই ভোগান্তি পোহাতে হচ্ছে। সারিবদ্ধভাবে সাজানো এসব ছাগলের বিক্রেতারা ক্রেতার অপেক্ষায় রয়েছেন। বাজারে পর্যাপ্ত ছাগল ও ভেড়া থাকলেও নেই ক্রেতা। আবার যারা আছেন তাদের বেশিরভাগই দাম জিজ্ঞাসা করেই চলে যাচ্ছেন।
বিক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এ বছর ছাগলের দাম কম হলেও ক্রেতা নেই বললেই চলে। দাম কম হলেও ক্রেতা সংকট কাটছে না।
নরসিংদী থেকে ৬০টি ছাগল নিয়ে এসেছেন আনোয়ার উদ্দীন। তিনি বলেন, আমি দুইদিন আগে ৬০টি ছাগল নিয়ে এসেছি এখানে। এখন পর্যন্ত ৩টি বিক্রি করতে পেরেছি। শেষ পর্যন্ত কতগুলো বিক্রি করতে পারব সেটাও বুঝতে পারছি না। বাজারে ক্রেতাই নেই। দামও জিজ্ঞাসা করছে না কেউ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)