কামারপাড়ায় আগের ব্যস্ততা আর নেই
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৮ জুন, ২০২৩ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কামারপাড়ায় কাছাকাছি পৌঁছাতেই কানে আসে লোহা পেটানোর শব্দ। কাঠ কয়লার আগুনে উত্তপ্ত লাল লোহায় সজোরে আঘাত করে দা, বঁটি, ছুরি, কাস্তে, কুঠারসহ বিভিন্ন লোহার সরঞ্জাম বানান কামার বা কর্মকাররা। আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে কামারপাড়ায় এখন ব্যস্ততা বেশ। তবে এতেও মুখে হাসি নেই কামারদের। তারা বলছেন, মূলত মেশিনে তৈরি সরঞ্জামের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছেন না তারা। আগের দিনে এই সময় যে ব্যস্ততা থাকতো, আয় উপার্জন হতো; সেই তুলনায় এখনকার ব্যস্ততা কিছুই না। এখন সাধারণ সময়ে যা আয় হয়, তাতে সংসার চালানোই দায় হয়ে ওঠে তাদের।
মিরপুর ১১ নম্বর ও কাওরানবাজারের কামারপাড়া সরেজমিন ঘুরে দেখা গেলো তাদের ব্যস্ততা। বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেলো তাদের বর্তমান জীবনচিত্র। তাদের বেশিরভাগই দীর্ঘ সময় ধরে এই পেশায়। কেউই চান না তাদের পরের প্রজন্ম এই পেশায় থাকুক। তাদের ভাষ্য, পারলে নিজেরাও পেশা ছেড়ে দিতেন। কিন্তু অন্য তেমন কোনও কাজ না জানায় একরকম নিরুপায় হয়েই পেশা ধরে রেখেছেন তারা।
সিরাজুল ইসলাম বলেন, ‘আমার একার আয়েই সংসার চলছে। এখন আমার সংসার চলছে দিন আনি দিন খাই অবস্থায়। প্রতিদিনের আয় প্রতিদিন করি। আমাদের মাসিক কোনও নির্দিষ্ট আয় নেই। প্রতিদিন আয় করি ১৫০০ টাকা। এরমধ্যে দুই কর্মচারীকে দিতে হয় ৯০০ টাকা, বাকি ৬০০ টাকা দিয়ে আমার সংসার চলে।’
কামারের পেশায় এখন আর আগের মতো ব্যবসা নেই জানিয়ে তিনি বলেন, ‘একসময় অনেক আয় করতাম। লাখ টাকার কাজও করেছি। আবার ৫০ হাজার টাকার কাজ করলে শ্রমিকদের বেতন, কয়লার খরচ দিয়ে ৩৫-৪০ হাজার টাকা থাকতো। কিন্তু এখন আর আগের অবস্থা নাই। এখন মানুষ অনলাইনে সব কিছু অর্ডার দিয়ে কিনে ফেলে, আমাদের কাছে আর কেউ আসে না। আমরা আর বড় কাজ পাই না। ছোটখাটো কাজ করি। আবার এখন অনেক আধুনিক মেশিন আসছে, সব যন্ত্রপাতি এখন মেশিন দিয়ে কাটে। আগে এগুলো আমরা হাতে তৈরি করতাম। কামারের কাজ এখন নাই বললেই চলে। বছরের বেশিরভাগ সময় আমরা বসে থাকি। টুকটাক করে জীবন চলে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)