পৃষ্ঠপোষকতার অভাবে চরম সংকটের মুখে মুরাদনগরের মৃৎশিল্প
, ২৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আশির, ১৩৯১ শামসী সন , ০৫ মার্চ, ২০২৪ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কুমিল্লার বিভিন্ন গ্রামগঞ্জে মৃৎশিল্পের অর্থাৎ মাটি তৈরি তৈজসপত্র সহজলভ্য থাকায় নিম্নবিত্ত থেকে শুরু করে সবার কাছেই বেশ চাহিদা ছিল। মৃৎশিল্পীদের তৈরি করা থালা, হাড়ি, পাতিল, কলস, সরা, বাসনসহ নানাবিধ গৃহ-সামগ্রীর এখন আর আগের মতো কদর নেই। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে এ সকল মৃৎশিল্পের নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্র।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রাম-চন্দ্রপুর উওর ও দক্ষিণ ইউনিয়ন কামাল্লা ইউনিয়ন ও আন্দিকুট ইউনিয়নে এখনও মৃৎশিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলো নানাবিধ গৃহ-সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু আগের মতো মাটির তৈজসপত্রের ব্যবহার না থাকায় মানবেতর জীবনের মুখোমুখি প্রায় অর্শধতাধিক পরিবার।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার রাম-চন্দ্রপুর উওর ও দক্ষিণ ইউনিয়ন কামাল্লা ইউনিয়ন ও আন্দিকুট ইউনিয়নের পাল পাড়ার বেশ কিছু পরিবার এখনো আঁকড়ে আছে এই শিল্পে। মুরাদনগরের পালেরা নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন তৈজসপত্র, মাটির তৈরি হাড়ি, সরা, কলস, ফুলের টব, দইয়ের পাতিলসহ অনেক কিছু। এই পেশা থেকে কোনো রকম আয় করে পরিবারের খরচ চালাচ্ছেন ওইসব ইউনিয়নের মৃৎশিল্পীরা। সচ্ছলতা না থাকায় জীবন-জীবিকার তাগিদে এ শিল্পের আশা ছেড়ে দিচ্ছেন অনেকে।
মুরাদনগরের মৃৎশিল্পীরা জানান, আগে মাটি ফ্রি পাওয়া যেত কিন্তু এখন মাটি কিনে নিতে হয়। তাছাড়া এসকল জিনিসপত্র পোড়ানোর জ্বালানি কাঠখড়ির দাম বেশি। তাই লাভ হয় খুব সীমিত। ঘরের এ সময়কার ছেলে মেয়েরা এ পেশায় আসতে চায় না। অনেক মৃৎশিল্পী শহরের দিকে চলে গেছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানা নিপা বলেন, ঐতিহ্যবাহী শিল্পগুলোকে সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার সবসময় সচেষ্ট এবং মৃৎশিল্পীদের সাথে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। সরকারি প্রণোদনা আছে। মৃৎশিল্পীরা আগ্রহী হলে সরকারি প্রণোদনার ব্যবস্থা করে দেওয়া যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)