দুর্নীতি দমনে আগে নিজের ঘর ঠিক করুন
দুর্নীতি দমনের ক্ষেত্রে আগে ডিসিদের নিজের ঘর ঠিক করতে বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি ডিসিদেরকে বলেন, নিজে দুর্নীতিমুক্ত কি না- প্রশ্ন করুন। আপনার অফিস দুর্নীতিমুক্ত কি না সে ব্যাপারে আগে ব্যবস্থা নেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে দুদকের অধিবেশন শেষে কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ডিসিদেরকে অনিয়ম, দুর্নীতির তথ্য দুদকে পাঠাতে বলা হয়েছে। সরাসরি পাঠানো সম্ভব না হলে ১৫ দিন পর পর মন্ত্রিপরিষদ বিভাগে যে গোপন প্রতিবেদন পাঠানো হয় সেটার সঙ্গে দুদকের অনিয়ম, দুর্নীতির তথ্য পাঠাতে পারবেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নেবে।
প্রশাসন ক্যাড ারের কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের গড়িমসি নিয়ে প্রশ্ন করা হলে চেয়ারম্যান বলেন, এটা ঠিক নয়, কারো বিরুদ্ধে অভিযোগ আমরা দেখিনা। আমরা দেখি অভিযোগটি তফসিলভুক্ত কিনা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।