উৎপাদনে উদ্বৃত্তের পরও আমদানি, বাড়তি পণ্য খাচ্ছে কে?
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ আশির, ১৩৯১ শামসী সন , ২৮ মার্চ, ২০২৪ খ্রি:, ১৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
উৎপাদনে উদ্বৃত্তের হিসাব, হচ্ছে আমদানিও। তাহলে, বাড়তি পণ্য খাচ্ছে কে? বাস্তবে চাহিদা-যোগানের তথ্যেই বিস্তর ফারাক।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাব, ২০২২-২৩ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৩৪ লাখ ১৭ হাজার মেট্রিক টন। সংরক্ষণজনিত নষ্ট ২৫ শতাংশ ধরলে যোগান দাঁড়ায় ২৫ লাখ ৬২ হাজার মেট্রিক টন।
অথচ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দাবি, পেঁয়াজের মোট উৎপাদন ২৫ থেকে ২৬ লাখ মেট্রিক টন। সংরক্ষণজনিত নষ্ট বাদ দিলে পরিসংখ্যান ব্যুরোর যোগান ১৮ লাখ ৭৫ হাজার মেট্রিক টন।
দেশীয় উৎপাদনের সঙ্গে আমদানি করা প্রায় সাড়ে ৭ লাখ মেট্রিক টন যোগ করলে কৃষি সম্প্রসারণের যোগান দাঁড়ায়, ৩৩ লাখ মেট্রিক টনে, যা সর্বোচ্চ চাহিদা ২৮ লাখ মেট্রিক টনের চেয়ে ৫ লাখ মেট্রিক টন বেশি। যা দিয়ে ২ মাসের বেশি সময়ের বাজার চাহিদা মেটানো সম্ভব।
তাহলে উদ্বৃত্ত এই পেঁয়াজ খেলো কে? এই প্রশ্নের উত্তরে বিবিএস দিচ্ছে ঘাটতির হিসাব। যেখানে স্বাভাবিক চাহিদার বিপরীতে প্রায় এক মাস পেঁয়াজ শূন্য থেকেছে বাজার। আর ক্রেতারা জানান, পরিসংখ্যান কখনোই সঠিক তথ্য দেয় না। এটি অনুমানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়।
চাহিদা-যোগানের এমন তালগোলে হিসাবের মাশুল গুণতে হচ্ছে আলুর বাজারেও। ৯০ লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে ১ কোটি ৪ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে ২০২২-২৩ অর্থবছরে।
বিবিএসের এমন তথ্যের বিপরীতে কোল্ড স্টোরেজ মালিক সমিতির দাবি, আলুর উৎপাদন ৮৫ লাখ মেট্রিক টনের মধ্যে। সরকারি তথ্য সঠিক হলে ১৪ লাখ উদ্বৃত্ত আলু গেলো কোথায়? ভোক্তার দাবি, এসব পরিসংখ্যান কখনোই কৃষক পর্যন্ত পৌঁছায় না। পাশপাশি জনগণের কাছেও সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হয় না।
অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, বিবিএস বছর শেষে চাহিদা-যোগানের তথ্য হিসাব করে। আর সংশ্লিষ্ট মন্ত্রণালয়-দফতরগুলো উৎপাদনের সময়ই মাঠ পর্যায়ে যেয়ে তথ্য সংগ্রহ করে। তথ্য বিভ্রাট দূর করতে বিবিএস ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের দেয়া পরিসংখ্যানের মাঝামাঝি কোনো সংখ্যাকে গ্রহণ করা যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)