আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাঁধে ঋণের বোঝা
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ আশির, ১৩৯১ শামসী সন , ২৮ মার্চ, ২০২৪ খ্রি:, ১৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বিভিন্ন মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাৎক্ষণিক কিছু সাহায্য পেলেও ভবিষ্যতে তারা কোন অবস্থায় দাঁড়াবে বা এখন কী অবস্থা চলছে, কেমন কাটছে তাদের দিনকাল, সেই খবর কেউ রাখে না।
খোঁজ নিয়ে জানা যায়, তাদের বেশিরভাগই ব্যাংক, সমিতি ও আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করছিলেন। ব্যবসায়ীরা বলছেন, আগুনে সব হারিয়ে এখন তাদের কাঁধে ঋণের বোঝা চেপেছে। ঋণের বোঝা থেকে কীভাবে মুক্তি পাবেন- তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।
গত বছর বঙ্গবাজারের অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা অভিযোগ করেন, এক বছর পার হয়ে যাচ্ছে, আমরা এখনও কোনও সহযোগিতা পাইনি। শুনেছি জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রীর তহবিল থেকে আমাদের সহযোগিতা করার জন্য টাকা দিয়েছে। সেই টাকাও আমরা পাইনি। পরিবার চালাতে আমরা এখন হিমশিম খাচ্ছি। একেকজনের কাঁধে এখন ২৫-৩০ লাখ টাকার ওপরে ঋণ। কারও ঋণের পরিমাণ আরও বেশি। এখন বঙ্গবাজারে আমরা যারা ব্যবসা করছি, তাদের সবার কাঁধেই ঋণের বোঝা।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দোলন গার্মেন্টসের মালিক মুহিন বলেন, ‘আমার ২১৮৫-৮৬-৮৭ এই তিনটি দোকান পুড়েছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ওই সময় আমার কাঁচাবাজার করারও টাকা ছিল না। তখন যদি ২০-৫০ হাজার টাকাও পেতাম, সেটা আমাদের অনেক উপকারে আসতো।’ নতুন করে ব্যবসা শুরুর বিষয়ে এই ব্যবসায়ী বলেন, ‘ঘর-সংসার যেহেতু আছে, ব্যবসা তো শুরু করতেই হবে। পরিচিত যারা ছিলেন, তাদের কাছ থেকে বাকিতে মালামাল এনে নতুন করে ব্যবসা শুরু করেছি।’
মুহিন বলেন, ‘আমি এখন ঋণের সাগরে ডুবে আছি। প্রায় ২৫ লাখ টাকার মতো ঋণ আছে। কয়দিন পরপরই পাওনাদার টাকা চেয়ে বসে। এখন নয় পরে দেবো, এ সপ্তাহে না আগামী সপ্তাহে দেবো, এ মাসে না আগামী মাসে দেবো- এ রকম বলে এখনও টিকে আছি। ব্যাংকের ঋণও প্রায় ১০ লাখ টাকার মতো। যা ইনকাম করি, সেটা দিয়ে কিস্তিতে ঋণ পরিশোধ করতে হচ্ছে। এই ঋণের বোঝায় পাগল হয়ে যাচ্ছি। মন চাচ্ছে আত্মহত্যা করতে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












