কুড়িগ্রাম সংবাদদাতা:
নদী ভাঙনের কবলে পড়ে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। কেউ ঘর ভেঙে উপকরণ স্কুলের আঙিনায় রেখেছেন, কেউবা অন্যত্র সরিয়ে নিচ্ছেন। কেউ কেউ আবার বাড়ির বিছানাপত্র নিয়ে বাজারের দোকানের ভেতর অনিশ্চিত সংসার পেতেছেন।
গ্রামটির কয়েকশ মিটার এলাকাজুড়ে ভাঙনের হুমকিতে দাঁড়িয়ে আছে শতাধিক পরিবার, কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, পাকা সড়কসহ কালিরহাট বাজার। তিস্তা ভাঙতে ভাঙতে অনেক পরিবারের আঙিনায় এসে পৌঁছেছে। যদি সর্বনাশা তিস্তার অনুগ্রহ হয়, যদি শেষ রক্ষা হয়, এমন আশায় অনেকে ভাঙনের কিনারে অপেক্ষারত।
তিস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে চামড়া রপ্তানির পরিমাণ ছিল ১২৩.৪৪ মিলিয়ন ডলার, যা ২০১৪ অর্থবছরে ছিল ৩৯৭.৫৪ মিলিয়ন ডলার।
স্থানীয় বাজারে ক্রমবর্ধমান চাহিদা, আন্তর্জাতিক মানদ-ে পিছিয়ে থাকা এবং ক্রেতারা অন্য দেশে চলে যাওয়ার কারণে বাংলাদেশের চামড়া রপ্তানি কমছে। অথচ চামড়া একসময় দেশের তিনটি প্রধান রপ্তানি পণ্যের একটি ছিল।
সংশ্লিষ্টরা বলছেন, ২০১৭ সালে ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি সাভার চামড়া শিল্পনগরীতে (এসটিআইই) স্থানান্তরের প্রভাব চামড়া রপ্তানি কমার অন্যতম কারণ।
গত এক দশকে চামড় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিবছরের মতো এবারো পবিত্র কুরবানী উপলক্ষে আজিমুশ্বান রাজারবাগ দরবার শরীফ উনার মধ্যে শত সহ¯্র পশু কুরবানীর ইন্তেজাম করা হয়। পবিত্র কুরবানীর প্রথম দিন আজিমুশ্বান দরবার শরীফ উনার মধ্যে পবিত্র ফরজ কুরবানীর পাশাপাশি পবিত্র ওয়াজিব কুরবানীও করা হয়। রাজারবাগ শরীফ সিলসিলার বহু সংখ্যক আশেকীন জাকেরীন মুরিদীন মুহ্বিবীন পবিত্র কুরবানীর প্রথম দিন দেশের সর্বপ্রথম ঈদের জামায়াতে নামাজ আদায় করে রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকা অলি-গলিতে ছড়িয়ে পড়েন। পবিত্র কুরবানী দাতাদের পশু জবেহ করেন এবং তাদের থেকে পবিত্র কুরবানীর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পোলাও, বিরিয়ানি, রোস্টসহ নানা পদের খাবারে মসলা হিসেবে আলুবোখারা ব্যবহৃত হয়। ফলটির ব্যাপকভাবে পরিচিত হলেও দেশীয় পরিবেশে এ ফলের গাছ খুব একটা দেখা যায় না। ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে শুকনা বা প্রক্রিয়াজাত অবস্থায় আলুবোখারা এ দেশে পৌঁছায়।
সাম্প্রতিক সময়ে বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ির আঙিনায় কেউ কেউ আলুবোখারা গাছ রোপণ করছেন। কেউ কেউ সফলও হয়েছেন। তাদেরই একজন গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখ- গ্রামের সেলিনা আক্তার।
সেলিনা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গভর্নিং বডির সদস্য। তিনি বাকি অংশ পড়ুন...
প্রোটিন-ফ্যাট-পলিস্যাকারাইড এগুলি হচ্ছে বড় বড় মলিকিউল বা অনু। এদেরকে বায়োকেমিস্ট্রিতে বলা হয় ম্যাক্রোমলিকিউল। ধরা যাক, একটা প্রোটিন হচ্ছে একটা বাড়ির মত। তো এই বাড়িটা তো অনেকগুলি ইট দিয়ে তৈরি, এই ইট হচ্ছে এমাইনো এসিড। অজস্র অজস্র এমাইনো এসিড দিয়ে একটা করে প্রোটিন তৈরি হয়।
আমাদের শরীর স্বাভাবিকভাবে কাজ করতে ২১ ধরনের এমাইনো এসিড লাগে, এরমধ্যে ৯ ধরনের এমাইনো এসিড মানুষ নিজে তৈরি করতে পারে না, এগুলি খাবার থেকে পেতে হয়।
এই ৯ ধরনের এমাইনো এসিডগুলির মধ্যে আছে-
১) ফিনাইল এলানিন ২) লাইসিন ৩) ট্রিপ্টোফ্যান ৪) মেথিওনিন ৫)ভ্যালিন ৬) থ্রেওন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আর্মেনিয়া ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে বলে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে। এর আগে গতমাসে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আর্মেনিয়া ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের বৈধ অবস্থানকে সমর্থন জানিয়েছে। আর্মেনিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রত বাকি অংশ পড়ুন...
বরিশাল সংবাদদাতা:
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল আহসান ফুয়াদ হত্যার জট খুলতে শুরু করেছে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী, ৪ লাখ টাকার বিনিময়ে সহযোগীকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যায় অংশ নেয়। তাদের ভাড়া করে ৯ নং ওয়ার্ডের মেম্বার রবিন হোসেন রফিক।
বৃহস্পতিবার (২০ জুন) রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রকাশ্যে দুই প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এতে চারদিকে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যার পর এই ঘটনার পাঁচ মিনিটের একটি ঘটনা অনলাইনে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রকাশ্যে ঘুষ লেনদেন হচ্ছে। সেখানে প্রকৌশলীর কক্ষে প্রবেশ করেন জহির নামে এক ব্যক্তি। প্রকৌশলীদের সঙ্গে কোনও একটি বিষয়ে কথা বলেন। কথার শুরুতে জহির বলেন, ‘স্যার মানুষ নাই তাড়াতাড়ি কথা বলে ফেলি। আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অঙ্কুরিত মুগের মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো উপাদান। এগুলো উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং কার্ডিয়োভাসকুলার রোগ দূরে রাখে।
অঙ্কুরিত ছোলার গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম। এই খাবারে ফাইবারের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে। তাই এটি বিপাকহার বাড়িয়ে তোলে। এছাড়া টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
অঙ্কুরিত মুগে থাকা প্রোটিন এবং কার্বোহাইড্রেট সহজপাচ্য। ফলে গ্যাস, পেটফাঁপার মতো সমস্যা হয় না এটি খেলে।
যারা ওজন কমানোর জন্য ডায়েট করেন। তারা রোজ অঙ্কুরিত মুগ খেতে প বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
ফেনীতে রাসেলস ভাইপার সাপ দেখা দিয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। দিন শেষে জানা গেল, এটি নিছক গুজব। অন্য জেলার ফুটেজ ফেনীর বলে ফেসবুকে গুজব ছড়ানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলায় রাসেলস ভাইপার সাপের উপদ্রবের একটি ভিডিও ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামের ঘটনা বলে বৃহস্পতিবার (২১ জুন) সকাল থেকে কয়েকটি ফেসবুক আইডি ও পেজে প্রচারিত হয়। এতে ওই এলাকাসহ ফেনী জেলার বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, সোনাপ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অবৈধ সরকারের নির্বাচন সমর্থনকারী ভারত বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, দিল্লি থেকে প্রধানমন্ত্রী খালি হাতে ফিরলে দেশের মানুষ মেনে নেবে না।
গতকাল জুমুয়াবার প্রেসক্লাবে বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় রেললাইন নির্মাণ প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।
ফারুক বলেন, ভারতে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করবেন, দেশের জনগণ তা মেনে নেবে না। লুটেরা ও ভারতপ্রীতি সরকারকে ক্ষমতায় থ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জাতীয় সংসদে প্রস্তাব পাসের আগে সরকার বাজেট নিয়ে সব ধরনের বাস্তবসম্মত সমালোচনা ও পরামর্শ বিবেচনা করছে। তিনি বলেন, জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশের পর বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে। সব মতামত বিবেচনায় নেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, বাজেটে যেগুলো বাস্তবসম্মত ও সমাধানযোগ্য সেগুলো পুনর্বিবেচনা করতে হবে। কারণ বাজেট এখনো পাস হয়নি।
রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বৃহস্পতিবার (২০ জুন) ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ বাকি অংশ পড়ুন...












