প্রোটিনের মানের দিক দিয়ে দুনিয়ার সেরা গোশত হচ্ছে গরুর গোশত
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২২ জুন, ২০২৪ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
প্রোটিন-ফ্যাট-পলিস্যাকারাইড এগুলি হচ্ছে বড় বড় মলিকিউল বা অনু। এদেরকে বায়োকেমিস্ট্রিতে বলা হয় ম্যাক্রোমলিকিউল। ধরা যাক, একটা প্রোটিন হচ্ছে একটা বাড়ির মত। তো এই বাড়িটা তো অনেকগুলি ইট দিয়ে তৈরি, এই ইট হচ্ছে এমাইনো এসিড। অজস্র অজস্র এমাইনো এসিড দিয়ে একটা করে প্রোটিন তৈরি হয়।
আমাদের শরীর স্বাভাবিকভাবে কাজ করতে ২১ ধরনের এমাইনো এসিড লাগে, এরমধ্যে ৯ ধরনের এমাইনো এসিড মানুষ নিজে তৈরি করতে পারে না, এগুলি খাবার থেকে পেতে হয়।
এই ৯ ধরনের এমাইনো এসিডগুলির মধ্যে আছে-
১) ফিনাইল এলানিন ২) লাইসিন ৩) ট্রিপ্টোফ্যান ৪) মেথিওনিন ৫)ভ্যালিন ৬) থ্রেওনিন ৭) লিউসিন ৮) আইসোলিউসিন ৯) হিস্টিডিন
গরুর গোশত লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, মেথিওনিন এই কয়টা এমাইনো এসিডের নাম্বার ওয়ান বেস্ট সোর্স। বাকিগুলোর বেশিরভাগের ক্ষেত্রেও গরুর গোশত টপ ২-৫ নম্বর সোর্স।
এছাড়া আরো যে ৬টা কন্ডিশনালি ইসেনশিয়াল এমিনো আসিড আছে যেগুলির মধ্যে টাইরোসিন, প্রোলিন কন্টেন্টে গরুর গোশত সবার সেরা। বাকি কন্ডিশনালি গুলোর ক্ষেত্রে সিট্রুলিন বাদে অন্যান্য এমাইনো এসিডের পরিমাণের দিক দিয়ে গরুর গোশত অন্যতম সেরা।
বাংলাদেশে আমরা যে গরুর গোশত খাই তার প্রায় পুরোটাই এখনো আনপ্রসেসড। আনপ্রসেসড গরুর গোশত খাওয়ার ফলে হার্ট এটাক-কোলন ক্যান্সার হওয়ার ঝুকিও এখন পর্যন্ত কজ টু ইফেক্ট রিলেশনশিপ আকারে প্রমাণিত হয়নি।
কিন্তু যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, বা হাইপারইনসুলিনেমিয়া/ আর্টেরিওস্ক্লেরোসিস (ধমনীর গায়ে চর্বি জমা) বা ইশকেমিক হার্ট ডিজিজ আছে, তাদের উচিত হবে-
১) গরুর গোশতের সাথে কোনভাবেই কৃত্রিম তেল (সয়াবিন, রাইস ব্র্যান, জিএমও সানফ্লাওয়ার) না খাওয়া।
২) হাই কার্বোহাইড্রেট ডায়েটে থাকাবস্থায় গরুর গোশত কম খাওয়া
৩) দিনে ২৫০ গ্রামের বেশি গরুর গোশত খেলে কার্বোহাইড্রেট একেবারেই সীমিত পরিমানে (২০০ গ্রামের কম) খাওয়া।
পক্ষান্তরে যারা সন্তানসম্ভবা বা মাসল বিল্ডিং করছেন বা যেসব শিশু-কিশোর বাড়ন্ত বয়সে আছে তাদের জন্য গরুর গোশত আদর্শ খাবার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একনেকে ২২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রংপুরে লিচু চাষিদের ঘরে আসবে ৩০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












