বগুড়া সংবাদদাতা:
ঈদের দিনগুলোতে বগুড়ার কোথাও না কোথাও হত্যাকা- ঘটতে হবে, এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ধরে এমনটিই ঘটে আসছে।
চলতি মাসে বগুড়ায় অন্তত ৮টি হত্যাকা-ের ঘটনা ঘটলো।
বগুড়াতে কেন এতো খুন? এসব ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা কোথায় থাকেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন বগুড়াবাসীর মনে।
বগুড়াতে প্রতিবছর ঈদের দিনগুলোতে হত্যাকা-ের ঘটনা ঘটলেও এ নিয়ে পুলিশের কোনো অবজারভেশন নেই।
রাত পোহালেই বীভৎস খুনের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। সোশ্যাল মিডিয়া খুললেই লাশের ছবি। প্রায়ই খুন হচ্ছে বগুড়ায়। কখনো জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক খাতে তারল্যের সংকট প্রকট আকার ধারণ করেছে। এরইমধ্যে বেশ কয়েকটি ব্যাংকের ঋণ শৃঙ্খলা ভেঙে পড়ছে। কিছু ব্যাংক তাদের গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে। ১০ লাখ টাকার চেক নগদায়নেও গ্রাহকের কাছে সময় চাচ্ছে কোনও কোনও ব্যাংক। শরিয়াহভিত্তিক বেশ কয়েকটি ব্যাংক দিন পার করছে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সহায়তা নিয়ে। শুধু তাই নয়, দৈনন্দিন লেনদেন সম্পন্ন করতে বেশিরভাগ ব্যাংককে এখন কলমানি মার্কেট থেকে প্রতিনিয়ত উচ্চ সুদে টাকা ধার করতে হচ্ছে। বৃহস্পতিবার (২০ জুন) গড়ে ৯.১৩ শতাংশ সুদ হারে ২৪ ঘণ্টার জন্য ৫ হাজ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতি সপ্তাহের ন্যায় গত লাইলাতুল সাবত আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে যুব আনজুমান উনাদের সাপ্তাহিক মজলিশ অনুষ্ঠিত হয়। পবিত্র কালামুল্লাহ শরীফ তিলওয়াত ও বিশেষ নাত শরীফ পাঠের মাধ্যমে মজলিস শুরু হয়। মজলিশে আলোচনা করেন গোলাম মুনজির ও মুহম্মদ হেমায়েতুল ইসলাম।
বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ, তওবা মুবারক ও আজিমুশ্বান মকবুল মুনাজাত শরীফ বাদ কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক করেন আমাদের আকা সাইয়য়িদুনা হযরত সুলতানুন নাছির আলাইহিসসালাম তিনি। এদিন আসন্ন পবিত্র কুরবানীর কাজগুলোর প্রস্তুতি বিষয়ে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুদ্ধবিরতির শর্ত হিসেবে চুক্তির প্রথম সপ্তাহেই গাজা ভূখ- থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহার এবং চুক্তির গ্যারান্টর (নিশ্চয়তাদাতা) হিসেবে রাশিয়া, চীন ও তুরস্ক চেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
বাইডেন ঘোষিত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত যুদ্ধবিরতি প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েও তাতে কিছু সংশোধনী দিয়েছে সংগঠনটি। হামাস তিন ধাপবিশিষ্ট যুদ্ধবিরতির একেবারে প্রথম দিকেই গাজা থেকে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি সামরিক বাহিনীর প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। একইসাথে তারা যুদ্ধ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়াতে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। স্থানীয় হাঁসের ফার্মগুলোতে ভাইরাসটি দেখা দিয়েছে। দেশটির অন্যতম বৃহৎ শহর মেলবোর্নের কাছের পাঁচটি হাঁসের খামারে ইতোমধ্যে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেট জানিয়েছে, ওই হাঁসের ফার্মগুলোর আশেপাশে কোয়ারেন্টিনের ব্যবস্থা তৈরি করা হয়েছে। দেশটিতে ভাইরাসটির দুটি স্ট্রেইন এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে। এই দুটি ভ্যারিয়েন্টই বেশ নতুন। চারটি ফার্মে এইচ৭এন৩ ভ্যারিয়েন্ট ও একটি ফার্মে এইচ৭এন৯ ভ্যারিয়েন্ট শনাক্ত করা গিয়েছে। এসব ভ্যারিয়েন্ট সাধারণ বার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েই চলছে ঈদে ঘরমুখী মানুষের ভিড়। যাত্রীর চাপে কোনো ট্রেনেই যেন তিল ধারণের ঠাঁই নেই। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যে কোনো মূল্যে বাড়ি ফিরতে চায় সবাই। ফলে ট্রেনের দরজায় ঝুলে যে যেভাবে পারছে ছুটছে বাড়িতে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস। ট্রেন থামার পর যাত্রীরা একে একে আসতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই যাত্রীতে পরিপূর্ণ হয়ে যায় বগি। এরপর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানীতে বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় আক্কাস (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল চালককে চাপা দিয়ে বাসটি কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বনানী কবরস্থানের ঢাকা গেটের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক বলেন, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বেলা সাড়ে ১১টায় একটি মোটরসাইকেল বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হঠাৎ বিনিময় পরিবহনের বা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গ্রামে আপনজনদের সঙ্গে ঈদ কাটাতে রাজধানী ছাড়ছে মানুষ। এবার ঈদের ছুটি শুরুর আগে জুমুয়া ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকে আগেই গ্রামে চলে গেছেন। যারা অফিসের কাজ বা কোনো কারণে যেতে পারেননি, তাদের অধিকাংশই ঢাকা ছাড়ছেন এখন।
এদিকে, যাত্রী কমে যাওয়ায় ঢাকার বিভিন্ন রুটে চলাচল করা বাসগুলোও দূরের পথের যাত্রী নিয়ে রাজধানীর বাইরের বিভিন্ন রুটে ছুটছে। এতে ঢাকার ভেতরে গণপরিবহন চলাচল একেবারে কমে গেছে। ফলে যানজটের নগরী ঢাকা প্রায় ফাঁকা হয়ে পড়েছে।
গতকাল শনিবার (১৫ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত রামপুরা, বাড্ডা, কুড়িল, মহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র কুরবানির ঈদকে কেন্দ্র করে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক রেমিট্যান্সের পালে জোর হাওয়া লেগেছে। ব্যাংকিং চ্যানেলের তথ্য-উপাত্ত বলছে, প্রবাসীরা এই কয়েক দিন আগের তুলনায় দ্বিগুণ হারে রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের হিসাবে বিগত সময়ের সব রেকর্ড ভেঙে রেমিট্যান্সে নতুন উল্লম্ফন দেখা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীরা চলতি জুন মাসে দৈনিক গড়ে ১২ কোটি ১৭ লাখ ডলার করে পাঠিয়েছেন। তার মানে গত মে মাসের তুলনায় চলতি মাসের দৈনিক গড়ে প্রায় ৫ কোটি ডলার বেশি পাঠিয়েছেন।
ব্যাংক খাতের সংশ্লিষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উজানে অতি ভারী বৃষ্টিপাতে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ফিকে হয়ে যেতে পারে ঈদ আনন্দ। কেননা, দুই অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দিয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদের পানি সমতল বাড়ছে। অপরদিকে, যমুনা নদীর পানির সমতল স্থিতিশীল আছে। আগামী তিনদিনে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল বাড়তে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানির সমতল স্থিতিশীল আছে, যা সো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাহারি নামের মোড়কে ডিমে বিশেষ পুষ্টিমান যোগ করার কথা লিখে ভোক্তাদের পকেট কাটছে করপোরেট প্রতিষ্ঠানগুলো। প্যাকেট বা মোড়কের গায়ে অর্গানিক ডিম, ভিটামিন ই সমৃদ্ধ ডিম ইত্যাদি বিশেষ গুণের কথা উল্লেখ করে কোম্পানিগুলো প্রতিটি ডিমে দাম বেশি রাখছে ৩ থেকে ৯ টাকা পর্যন্ত। কিন্তু বাস্তবে সেই বিশেষ পুষ্টি ডিমে যোগ করা হচ্ছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বাজারে দুই ধরনের ডিম পাওয়া যায়- প্যাকেটজাত ও খোলা। প্যাকেটজাত ডিম বাজারজাত করা হচ্ছে ওমেগা-৩, অর্গানিক, ভিটামিন ই, ব্রাউন, ফলিক অ্যাসিড সমৃদ্ধ ইত্যাদি নামে। এস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেয়। এরপর থেকে তিনি নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করা শুরু কনে। যদিও ডক্টরেট ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই তার ছিল না। শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল।
বেনজীর আহমেদ ডক্টরেট ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) প্রোগ্রাম থেকে। সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শ বাকি অংশ পড়ুন...












