অস্ত্রোপচার শেষে জ্ঞান ফেরার পর জানলো সে মেয়ে হয়ে গেছে
ফেনীতে রাসেলস ভাইপার সাপ দেখা দিয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। দিন শেষে জানা গেল, এটি নিছক গুজব। অন্য জেলার ফুটেজ ফেনীর বলে ফেসবুকে গুজব ছড়ানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলায় রাসেলস ভাইপার সাপের উপদ্রবের একটি ভিডিও ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামের ঘটনা বলে বৃহস্পতিবার (২১ জুন) সকাল থেকে কয়েকটি ফেসবুক আইডি ও পেজে প্রচারিত হয়। এতে ওই এলাকাসহ ফেনী জেলার বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, সোনাপুর গ্রামে রাসেলস ভাইপার সাপ দেখা যাওয়ার তথ্যটি সঠিক নয়। স্থানীয়রাও জানায়, এটা গুজব। অন্য জায়গার ঘটনা ফেনীর বলে চালিয়ে দেওয়া হয়েছে।
জানতে চাইলে পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার জুয়েল বলেন, সোনাপুর গ্রামের রাসেলস ভাইপার পাওয়ার তথ্য সঠিক নয়। আমি স্থানীয় মেম্বারসহ লোকজনের সঙ্গে কথা বলেছি এটা গুজব। অন্য জায়গার ঘটনা ফেনীর বলে চালিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।