নিজস্ব প্রতিবেদক:
শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করার পর ফিরিয়ে আনা হয়েছে শনিবারের সাপ্তাহিক ছুটি। এখন থেকে জুমুয়াবারের পাশাপাশি শনিবারও বন্ধ থাকবে স্কুল-কলেজ ও মাদরাসা।
গত বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া এ সিদ্ধান্ত মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।
এর আগে, তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিখন ঘাটতি দেখা দেয়। এরপর সেই ক্ষতি পুষিয়ে নিতে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে সরকার। এ নিয়ে সমালোচনা হল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা করার প্রস্তাব দিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম (বীরউত্তম)। যাতে এ আন্দোলন জনগণকে সরকারের বিরুদ্ধে না নিয়ে যায় সেটা অনুধাবন করে ব্যবস্থা নেওয়ার আহ্বান করেন মুক্তিযুদ্ধের এ সেক্টর কমান্ডার।
গত বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এ আলোচনা করেন সরকার দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
বিদেশি ঋণ না নিতে পারলে আগামী অর্থবছরে সরকারের উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন চাঁ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দুইমাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়র শিক্ষকরা। নতুন চালু করা প্রত্যয় স্কিমে যুক্ত হতে চান না তারা। শিক্ষকদের দাবি, আগের নিয়মে তাদের পেনশন চালু রাখা হোক।
দাবি আদায়ে গত ৪ জুন সব বিশ্ববিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। ওইদিন নতুন করে সরকারকে আলটিমেটাম দেন ফেডারেশনের নেতারা।
শিক্ষক নেতাদের বেঁধে দেওয়া সে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে ‘অতিরঞ্জিত রিপোর্ট’ আখ্যা দিয়ে এসবের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
গতকাল জুমুয়াবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়াও কোনো কোনো মিডিয়া হাউস ব্যক্তিগত আক্রোশ ও নিজস্ব স্বার্থ রক্ষায় কোনো কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবমাননাকর নেতিবাচক সংবাদ প্রকাশ ও প্রচার করছে, যা সাংবাদিকতার নীতিমালাবিরোধী।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখায় সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২১ জুন) মদিনার স্থানীয় একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিনন্দন জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি আছেন, বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যাও এর থেকে কম। ৩০ লাখ প্রবাসী বৈধপথে রেমিটেন্স পাঠালে দেশের জন্য তা বড় অবদান, এ বিষয়ে যতœবান থাকতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ দমনে অভিযানের সংখ্যা ক্রমেই কমছে। বিপরীতে দিন দিনই প্রতিকূল হয়ে উঠছে বন্যপ্রাণীর টিকে থাকার পরিবেশ। এতে বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যাও কমছে। সংশ্লিষ্টদের দাবি, আর্থিক ও জনবল সংকটে বন্যপ্রাণী অপরাধ দমন ও সংরক্ষণের কাজে নিয়োজিত ইউনিটটি যথাযথ ভূমিকা রাখতে পারছে না।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন অধিদপ্তরের অধীন। ইউনিটের তথ্যানুযায়ী, ২০২২ সালের চেয়ে ২০২৩ সালে অভিযানের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। চলতি বছর অভিযানের সংখ্যা আরও কমবে, যা ২০২৩ সালের তুলনায় অর্ধেকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদুল আজহার মধ্যে এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৩১ কোটি ৮২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। গত বৃহস্পতিবার এ হিসাব প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
তথ্য বলছে, সর্বশেষ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯৫২ কোটি ৭৯ লাখ ৯০ হাজার (১৯.৫২ বিলিয়ন) মার্কিন ডলার (বিপিএম-৬)।
একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ বিভিন্ন মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৮ কোটি ৩২ লাখ ৩০ হাজার (২৪.৭৮ বিলিয়ন) মার্কিন ডলার।
এক সপ্তাহ আগে ১৩ জুন আইএমএফ হিসাব পদ্ধতি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদুল আজহার সঙ্গে সঙ্গে কোরবানির পশুর কাঁচা চামড়া ঢুকতে শুরু করে সাভারের হেমায়েতপুর অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরীতে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার বুধবার বিকাল পর্যন্ত দুই দিনে প্রায় ৫ লাখ পিস কাঁচা চামড়া ট্যানারিগুলোতে ঢুকেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) কর্তৃক আয়োজিত ঈদুল আজহা পরবর্তী এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
চামড়াবাহী ট্রাক ঢোকার সময় শিল্পনগরী ঘুরে দেখা যায়, ট্যানারিগুলোয় কর্মব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কাঁচা চামড়ায় লবণ মাখিয়ে থরে থরে স বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
জানুয়ারির শেষে আর কুয়াশা পড়ে না। ফেব্রুয়ারির শুরু থেকে গাছে গাছে আসতে থাকে আমের মুকুল। সারা জীবন এমনটাই দেখে এসেছেন রাজশাহীর বাঘা উপজেলার তুলশীপুর গ্রামের চাষি রহমত উল্লাহ। কিন্তু এবার ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহেও শীত দেখলেন তিনি। শীত শেষে মুকুল আসতে আসতে মার্চের প্রথম সপ্তাহও চলে গেল। মুকুল আসার পর মার্চের মাঝামাঝি থেকে টানা প্রায় এক মাস সারা দেশে যে দাবদাহ চলল, তা গত ৭৬ বছরেও দেখা যায়নি।
এমন বৈরী আবহাওয়ায় আমের মুকুল ঝরে গেল, গুটি তেমন হলো না। রহমত উল্লাহ বলেন, গাছের দিকে তাকালে শুধু পাতা। আম নাই। আমার বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
উজানের পাহাড়ি ঢলে স্রোত বাড়ে তিস্তা নদী। এতে ভয় ও আতঙ্ক বাড়ছে নদীপারের মানুষজনের। এবারও বালুর বাঁধ মেরামত করে গ্রাম, ফসলি জমি ও রাস্তাঘাট রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে গঙ্গাচড়ার পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ। উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মানুষজনের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মাণ করা হয়েছিল এই বাঁধ। নির্বাচন এলেই তিস্তার বামতীরে বাঁধ নির্মাণের আশ্বাস দেন জনপ্রতিনিধিরা। কিন্তু এবারের বর্ষায়ও সেই কাঙ্ক্ষিত বাঁধ পায়নি এলাকাবাসী। তাই নদীভাঙন ও বন্যার মধ্যে স্বেচ্ছাশ্রমে গড়ে তোলা ওই বালুর বাঁধই শেষ ভরসা ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সুইজারল্যান্ডের ব্যাংক থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়ার হার গত কয়েক বছর ধরে বাড়ছে। গত বছর সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ সাড়ে ৫ কোটি সুইস ফ্রাঁ থেকে কমে ১ কোটি ৮০ লাখ ফ্রাঁ হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। খবর দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের।
দেশটির ব্যাংকগুলো থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়ার এই গতিকে তীব্র বলা হচ্ছে। এর আগে, এসএনবির ২০২২ সালের বার্ষিক প্রতি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিট গ্রুপের ভাসমান এলএনজি টার্মিনালটি (এফএসআরইউ) মেরামত করতে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। দৈনিক ৫০ কোটি ঘনফুট ধারণক্ষমতার এই টার্মিনালটি সিঙ্গাপুরের একটি ডকইয়ার্ডে মেরামত করতে আরও ১৫ থেকে ১৭ দিন লাগবে। মেরামত শেষে দেশে আনতে আরও সময় লাগবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সামিটের ওই ভাসমান টার্মিনাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ এ মাসে সম্ভব হচ্ছে না। দেশের দুটি এফএসআরইউর মধ্যে একটি বন্ধ থাকায় প বাকি অংশ পড়ুন...












