দুই প্রকৌশলীর ঘুষ নেয়ার ঘটনা প্রকাশ্যে!
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২২ জুন, ২০২৪ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রকাশ্যে দুই প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এতে চারদিকে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যার পর এই ঘটনার পাঁচ মিনিটের একটি ঘটনা অনলাইনে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রকাশ্যে ঘুষ লেনদেন হচ্ছে। সেখানে প্রকৌশলীর কক্ষে প্রবেশ করেন জহির নামে এক ব্যক্তি। প্রকৌশলীদের সঙ্গে কোনও একটি বিষয়ে কথা বলেন। কথার শুরুতে জহির বলেন, ‘স্যার মানুষ নাই তাড়াতাড়ি কথা বলে ফেলি। আমাদের সঙ্গে লজ্জার কিছু নাই। সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। গতকাল স্যারে (কুদ্দুস সাব) আমাকে জিজ্ঞাসা করেছিল, জহির ভাই আপনার যদি কিছু বলার থাকে বলেন। অর্থাৎ আমাকে একটা সুযোগ দিয়েছে। মানে কুদ্দুস সাব। পেরেশান হইয়েন না দাদা, আপনাদের কথা আমি সব শুনবো। তবে আমার একটা বিষয় কনসিডার করা যায় কি না দেখেন। সেটা হচ্ছে একের (এক লাখ) মধ্যে কাজটা শেষ করে ফেলেন। আর যদি দেড় (দেড় লাখ) দিয়ে দেই তাহলে তেমন কিছু থাকে না।’
এ সময় তাদেরকে টাকা নিয়ে কথা বলতে শোনা যায়। এর এক পর্যায়ে এক হাজার টাকার বান্ডেল বের করে প্রকৌশলীদের হাতে দেওয়া হয়। তারা টাকা গুনে নেন। তবে কত টাকা এবং কী কারণে এই টাকা গ্রহণ করেছেন সে বিষয়ে তেমন কিছু বলতে শোনা যায়নি।
একাধিক সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর বা ঈদুল আজহার আগে ভিডিওটি করা হয়েছে। আর প্রকৌশলীকে ঘুষ প্রদানকারী ওই ব্যক্তির নাম জহির। তিনি পেশায় একজন ঠিকাদার।
অভিযুক্ত দুই প্রকৌশলী হলেন- বর্তমান উপসহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত ও অপরজন বদলি হওয়া সাবেক সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুস।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আবু আশরাফুল হাসান বলেন, ভিডিওর বিষয়ে আমি কিছু জানিনা। তবে সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুস প্রায় দুই মাস আগে বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। আর উপসহকারী প্রকৌশলী কাঞ্চন পালিত বাবু রূপগঞ্জ, আড়াইহাজার ও সদর উপজেলার দায়িত্বে রয়েছেন। আর জহির হচ্ছেন একজন ঠিকাদার। সে হিসেবে জহির জেলা পরিষদের আসা যাওয়া করতো। এর বেশি কিছু জানা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












