৪ লাখ টাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২২ জুন, ২০২৪ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল আহসান ফুয়াদ হত্যার জট খুলতে শুরু করেছে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী, ৪ লাখ টাকার বিনিময়ে সহযোগীকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যায় অংশ নেয়। তাদের ভাড়া করে ৯ নং ওয়ার্ডের মেম্বার রবিন হোসেন রফিক।
বৃহস্পতিবার (২০ জুন) রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সমর্থন আর পারিবারিক বিরোধ নিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল আহসান ফুয়াদের সঙ্গে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারের বিরোধ চলছিল। এই বিরোধে ইউনিয়নের মেম্বার রবিন হোসেন রফিক চেয়ারম্যানের পক্ষে কাজ শুরু করেন। বিরোধের একপর্যায়ে হত্যার পরিকল্পনা করা হয় এবং পরিকল্পনা বাস্তবায়নে খুনিদের ৪ লাখ টাকার বিনিময়ে ভাড়া করা হয়। ৭ জানুয়ারি দিবাগত রাতে জিয়াউল আহসান ফুয়াদ বাড়ি ফেরার পথে নিজ গ্রামের চৌদ্দবুড়িয়া মসজিদ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ঘাতকরা তাকে কুপিয়ে হত্যা করে।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন, বাড়ি ফেরার পথে গতিরোধ করে তার সহযোগী জিয়াউল আহসান ফুয়াদের কোমর জাপটে ধরে। এ সময় দা দিয়ে উপুর্যপরি কুপিয়ে হত্যা নিশ্চিত করেন মিজানুর রহমান। মিজানুর রহমানের দায়ের কোপে তার সহযোগী খুনিও আহত হয়। ওই রাতেই সে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে এলাকা ছাড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)