নিজস্ব প্রতিবেদক:
আমদানিকৃত সব প্রকার লুব্রিকেন্টস অয়েলের আমদানি শুল্কায়ন মূল্য (ওভার ইনভয়েস) অস্বাভাবিক হারে নির্ধারণ করায় বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ডলার পাচারের হওয়ার শঙ্কা রয়েছে। যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। তাই ফিনিশড লুব্রিকেন্টস অয়েলের উপর অতিরিক্ত শুল্কায়ন মূল্য পরিবর্তন দাবি জানান লুব্রিকেন্টস ইম্পোর্টারস এসোসিয়েশন অব বাংলাদেশ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষ থেকে এ দাবি জানায় সংগঠনটি।
লুব্রিকেন্টস আমদানিকারকদের এ বাণিজ্য সংগঠন বলেন, দেশ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে যেকোনো শারীরিক সমস্যা নিয়ে গেলে টিকিট কাটতে হয়। তবে রোগী বেশি হওয়ায় লাইনে দাঁড়াতে হয়। রোগী মহিলা হলে ৮ নম্বর ওয়ার্ডে, পুরুষ হলে ৭ নম্বর ওয়ার্ডে এবং শিশু হলে ৯ নম্বর ওয়ার্ডে যেতে হয়। এরপর ওই ওয়ার্ডগুলোর চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করবেন এবং প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাবেন।
কয়েকদিন আগে দাঁতের ব্যথা নিয়ে হাসপাতালে আসা এক রোগী জানায়, সকালে অফিসে যাওয়ার সময় হঠাৎ দাঁতের ব্যথায় কাতর হয়ে পড়ি। উপায় না দেখে হাসপাতালের বহির্বিভাগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারে একের পর এক মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আবারো কেঁপে উঠছে সীমান্তের এপারের কক্সবাজারের টেকনাফের কয়েকটি গ্রাম। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোরে এ ঘটনা ঘটেছে। ভারী অস্ত্রের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন জানান, ভোর থেকে গোলাগুলি, মর্টারশেল নিক্ষেপ ও বোমা হামলার বিস্ফোরণের শব্দে সীমান্তের বাসিন্দাদের ঘুম হয়নি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মায়ানমারের অভ্যন্তরে তাদের গৃহযুদ্ধ তীব্র আকারে চলছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাসায় কাজ করে গেছে, পিয়ন, যে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, এটা বাস্তব কথা।’
যদিও ইতিমধ্যে আলোচিত জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাহাঙ্গীরের বড় ভাই মীর হোসেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওই পিয়নের পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দেয়া না হলেও এরই মধ্যে চাউর হয়েছে, তার নাম জাহাঙ্গীর আলম ওরফে ‘পানি জাহাঙ্গীর’। নোয়াখালীর চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নে তার বাড়ি। বাবা ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রেলওয়ের চাকরির নিয়োগে পোষ্য কোটা রাখার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক এস এম মাসুদ হোসনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান।
এর আগে গত ২৬ মে বাংলাদেশ রেলওয়ের চাকরির নিয়োগে পোষ্য কোটা রাখার বৈধতা চ্যালেঞ্জ করে ও পোষ্য কোটা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্ বাকি অংশ পড়ুন...
মুন্সিগঞ্জ সংবাদদাতা:
মুন্সিগঞ্জের পদ্মার শাখা নদীতে ভাঙ্গনের ব্যাপক তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে নিমিষেই চোখের সামনে বিলীন হচ্ছে বসতঘর সহ বহু পুরোনো ব্যবসা প্রতিষ্ঠান।
গেলো কয়েক ’দিনে পদ্মা শাখা নদীর ভাঙ্গনে টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় বাজারের বেশ কয়েকটি দোকান ও বসতঘর নদীতে বিলীন হয়েছে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। গেল বৃহস্পতিবার সকালে ভাঙন শুরু হয়। যা এখনো অব্যাহত রয়েছে। টানা কয়েকদিনের ভাঙনের কবলে দিঘীরপাড় বাজারের অন্তত ১৭ -২০ টি দোকানঘর পদ্মায় বিলীন হয়ে গেছে। এতে প্রায় ২০০ বছরের পুরোনো ওই বাজার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিদ্যমান গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় এলএনজি-নির্ভরতা এরই মধ্যে ৩০ শতাংশ ছাড়িয়েছে। জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি পূরণে প্রধানত এলএনজি আমদানির ওপরই নির্ভর করতে হচ্ছে পেট্রোবাংলাকে।
বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির মূল্য অস্থিতিশীল হলে বা ডলার সংকটের মুখে আমদানি করতে গিয়ে বিপাকে পড়ে যাচ্ছে সংস্থাটি। আবার যেকোনো কারণে সরবরাহ ব্যবস্থাপনায় সংকট তৈরি হলে বিদ্যুৎ থেকে শুরু করে আবাসিক, সিএনজিচালিত পরিবহন ও শিল্প খাতে তৈরি হচ্ছে অচলাবস্থা। এলএনজির সরবরাহে ব্যাঘাত ঘটলে ভুগতে হচ্ছে দেশের সব খাতকেই।
বর্তমানে দ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
উচ্চ মূল্যস্ফীতির কারণে ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় চাপের মুখে রয়েছে বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী কোম্পানিগুলো। এ কারণে ব্যবসা কৌশল পরিবর্তন ও পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে অনেক কোম্পানি। তেমন একটি জায়ান্ট প্রতিষ্ঠান ইউনিলিভার কয়েক মাস আগেই ব্যবসা পুনরুদ্ধারের নতুন পরিকল্পনার বাস্তবায়নের কথা জানিয়েছিল। এরই অংশ হিসেবে শিগগিরই ইউরোপ থেকে এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ ভোক্তাপণ্য সংস্থাটি। এতে প্রভাবিত হবে ৩ হাজার ২০০ কর্মী। খবর ফাইন্যান্সিয়াল টাইমস ও ইউরো নিউজ।
গত বছর ইউনিলিভারের সি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি পেঁয়াজের রয়েছে অসংখ্য উপকারিতাও। বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলে পরিপূর্ণ পেঁয়াজ। তবে কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরুহ, কারণ কাঁচা পেঁয়াজে আছে দুর্গন্ধ।
পেঁয়াজ ভিটামিন-সি এর চমৎকার উৎস। এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তনালী ও শরীরের অন্যান্য অংশ গঠনে সাহায্য করে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট।
পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের মতো রোগের ঝুঁকি কমায়। লাল পেঁয়াজে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ তুলনামূলক বেশি থাকে।
ডায়াটারি এবং প্রিবায়োটিক ফাইবারের উৎস পেঁ বাকি অংশ পড়ুন...
জয়পুরহাট সংবাদদাতা:
একজন বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই), বর্তমানে নাটোর র্যাব ক্যাম্পে কর্মরত আছে, আরেকজন বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক পদে কর্মরত আছে। এই পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রলোভন দিতো তরিকুল ইসলাম সোহাগ ও নাইম হোসেন। অনেকেই তাদের ফাঁদে পা দিয়েছে। তবে এবার সেই ফাঁদে নিজেরাই ফেঁসে গেলো, গ্রেপ্তার হয়েছে র্যাবের হাতে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকা থেকে শনিবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জয়পুর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ) দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরিকারী চক্রের মূলহোতা আবু জাফরকে গ্রেপ্তার করেছে। গত জুমুয়াবার (১২ জুলাই) অভিযান চালিয়ে জাফরকে গ্রেপ্তার করা হয়। গত ২৬ মে তেজগাঁও থানায় এ বিষয়ে একটি মামলাও হয়। সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর শওকত আলী বাদী হয়ে মামলাটি করেন।
সেই মামলায় জাফরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিবির ধারণা, এই চক্রের সঙ্গে আইটি বিশেষজ্ঞ জড়িত আছে। আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির একজন প্রাক্তন শিক্ষক ও অফিস সহকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলমান কোটা আন্দোলন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটার বিষয়টি আদালতের কাছে চলে গেছে। এখানে আমার দাঁড়ানোর কোনো অধিকার নেই। কোটের বিষয়টি কোটেই সমাধান করতে হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা আন্দোলন করছে তারা আইন মানবে না, আদালত মানবে না আইন মানবে না। সংবিধান কী তা তারা চেনে না। একটা সরকার কীভাবে চলে তা সম্পর্কে আন্দোলনকারীদের কোনো জ্ঞানই নেই।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংবিধান ক বাকি অংশ পড়ুন...












