নিজস্ব প্রতিবেদন:
দুই বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রতিদিন বাজারে গিয়ে এই চাপ কড়ায়-গন্ডায় টের পাচ্ছে খেটে খাওয়া মানুষ। সরকারের নানা উদ্যোগও মূল্যস্ফীতির চাপ কমাতে পারছে না। চাল, ডাল, পেঁয়াজ, রসুন, চিনি, শাকসবজি, মাছ গোশতের দাম নিজ ও সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতার নাগালের মধ্যে থাকছে না।
এ অবস্থায় চলমান অনিশ্চয়তা উচ্চ মূল্যস্ফীতি তথা অর্থনীতিতে নতুন করে সঙ্কট তৈরি করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় নতুন করে বিপাকে পড়েছে গরিব মানুষ। ইন্টারনেট বন্ধ থাকায় গত কয়েক দিন টিসিব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশীয় ও আন্তর্জাতিক নানা পরিস্থিতির প্রভাব পড়ছে দেশের রফতানি আয়ে। এতে সাম্প্রতিক সময়ে অনেকটাই ধীর রফতানির গতি। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং দেশের সবচেয়ে বড় রফতানি খাত পোশাক শিল্পের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) দেয়া তথ্যেও ওঠে এসেছে রফতানি ক্ষেত্রে ধীরগতির এ চিত্র।
ইপিবির দেয়া সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে রফতানি থেকে আয় হয়েছে ৫১.৫৪ বিলিয়ন ডলার; অন্যদিকে এর আগের অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ৫ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ব্রাজিলের আমাজনে বছরের প্রথমার্ধে ১৩৪৮৯টি দাবানল রেকর্ড করেছে, যা ২০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিসংখ্যান।
সোমবার এই স্যাটেলাইট পরিসংখ্যান¬¬ প্রকাশ করেছে।
গত বছরের একই সময়ের তুলনায় এই হিসেব মোট ৬১ শতাংশের বেশি। বিশেষজ্ঞরা বলছে, এই দাবানল বৃদ্ধি ঐতিহাসিক খরার ফলাফল, যা গত বছর বিশ্বের বৃহত্তম গ্রীষ্মম-লীয় রেইনফরেস্টে আঘাত করেছে।
ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিই) ১৯৯৮ সালে রেকর্ড কম্পাইল করা শুরু করেছে। শুধুমাত্র অন্য দু’টি বছর ২০০৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৭১৪৩টি এবং ২০০৪ স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত কয়েক দিন ধরে চলা আন্দোলন সহিংস রূপ নেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সব গণমাধ্যম গুরুত্বের সঙ্গে এই বিষয়ে খবর পরিবেশন করছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি চলমান ছাত্র আন্দোলনের বিষয়ে ‘বাংলাদেশে চাকরি কোটা নিয়ে বিক্ষোভে নিহত ৩’ শিরোনামে প্রতিবেদন করেছে।
‘বাংলাদেশে কোটা-বিরোধী সহিংস বিক্ষোভে শিক্ষার্থী নিহত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শিক্ষার্থীদের আন্দোলনে শতাধিক শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে দেশজুড়ে লাখ লাখ শিক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলার সময় পাকিস্তানের পক্ষে সহায়তাকারী রাজাকার বাহিনী ব্যতীত বাংলাদেশের সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণা করে নতুনভাবে সবার নামসহ মুক্তিযোদ্ধা তালিকা প্রস্তুত করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়েছে, বর্তমানের মুক্তিযোদ্ধা তালিকা বাতিল করে ১৯ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আগামী পাঁচদিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এর ফলে স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মানুষের নিরাপত্তা বিধানকে প্রাধান্য দিয়ে এবং বেওয়ারিশ কুকুরের প্রাণী অধিকার ও জীবনের নিরাপত্তা সমুন্নত রেখে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন তিনজন আইনজীবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম জামিউল হক ফয়সাল, কামরুল হাসান রিগ্যান এবং জাকির হাইদারের পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল হাদী গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ নোটিশ পাঠিয়েছেন।
নো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি স্থাপনায় বৃক্ষের উপস্থিতি নিশ্চিত করতে দায়িত্ব দেওয়া আছে গণপূর্ত মন্ত্রণালয়ের আরবরিকালচার নামে একটি দপ্তরকে। সেই দপ্তরের নামে প্রতি বছর কমপক্ষে ৯ থেকে ১০ কোটি টাকা বরাদ্দও থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ১০টি মন্ত্রণালয়ে সেখান থেকে কোনো গাছ বা টব সরবরাহ করা হয়নি।
সম্প্রতি এসব মন্ত্রণালয় চিহ্নিত করে সেখানে গাছ বসানোর উদ্যোগ নিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। সেই সঙ্গে ১৭ একর আয়তনের পুরো সচিবালয় এলাকাকে বৃক্ষবেষ্টিত করে সেখানকার বাতাস ও পানি পরীক্ষাসহ আরও বেশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনে দুইজনের মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন ওই বিবৃতি পড়ে শোনান।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তথ্য যাচাই না করে যুক্তরাষ্ট্রের এ ধরনের বক্তব্য বাংলাদেশে সহিংসতা উসকে দিতে পারে।
অহিংস প্রতিবাদ বা আন্দোলনের অনুমতি দেওয়ার জন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ছাত্রলীগের হামলার নিন্দাও জানিয়েছে দেশটি। একইসঙ্গে বাংলাদেশে চলমান আন্দোলনের সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন।
গত সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়ে প্রশ্ন করলে তার জবাবে এসব কথা জানায় মুখপাত্র ম্যাথিউ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের অবৈধ উপায়ে অর্জিত সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে আজিজ ও তার পরিবারের বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদের উৎস কি এবং তা কোন উপায়ে আয় করেছেন এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিবাদী করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল এ রিট করেন।
রিটটি বিচারক এস.এম কুদ্দুস জামান ও বিচারক এ.কে.এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির অপেক্ষায় আছে।
জানতে চাওয়া হলে জামিউল বাকি অংশ পড়ুন...












