এলএনজি শুধু অর্থের চাপ নয়, সরবরাহেও ভোগান্তি তৈরি করছে
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯২ শামসী সন , ১৫ জুলাই, ২০২৪ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিদ্যমান গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় এলএনজি-নির্ভরতা এরই মধ্যে ৩০ শতাংশ ছাড়িয়েছে। জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি পূরণে প্রধানত এলএনজি আমদানির ওপরই নির্ভর করতে হচ্ছে পেট্রোবাংলাকে।
বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির মূল্য অস্থিতিশীল হলে বা ডলার সংকটের মুখে আমদানি করতে গিয়ে বিপাকে পড়ে যাচ্ছে সংস্থাটি। আবার যেকোনো কারণে সরবরাহ ব্যবস্থাপনায় সংকট তৈরি হলে বিদ্যুৎ থেকে শুরু করে আবাসিক, সিএনজিচালিত পরিবহন ও শিল্প খাতে তৈরি হচ্ছে অচলাবস্থা। এলএনজির সরবরাহে ব্যাঘাত ঘটলে ভুগতে হচ্ছে দেশের সব খাতকেই।
বর্তমানে দেশে দৈনিক গ্যাস সরবরাহের সক্ষমতা ৩১০ কোটি ঘনফুট। এর মধ্যে ভাসমান দুটি টার্মিনালে রিগ্যাসিফিকেশনের মাধ্যমে দৈনিক এলএনজি সরবরাহের সক্ষমতা ১১০ কোটি ঘনফুট। এ অনুযায়ী জাতীয় গ্রিডে গ্যাসের মোট সরবরাহ সক্ষমতায় এলএনজির অংশ ৩০ শতাংশের বেশি। উচ্চ মূল্য, টার্মিনাল বিকল বা বন্ধ হয়ে পড়া, পাইপলাইনে ত্রুটি অথবা দুর্যোগের সময় এলএনজি সরবরাহ বন্ধ হলে দেশে গ্যাসের বড় ধরনের সরবরাহ সংকট দেখা দিচ্ছে। গত দুই-আড়াই বছরে বেশ কয়েকবার এমন বড় ধরনের সংকট মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশকে।
চট্টগ্রামের কর্ণফুলী টানেল ও বেসরকারি সার-কারখানা কাফকোর মধ্যবর্তী স্থানে ৯ জুলাই গ্যাসের ৪২ ইঞ্চি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে সঞ্চালন ব্যাহত হয়ে জাতীয় গ্রিডে এলএনজির সরবরাহ নেমে আসে ২৪ কোটি ঘনফুটে। গ্যাস সংকটে আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে পড়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের ৩১ বিদ্যুৎ কেন্দ্র। সংকটের তীব্রতা বাড়ে আবাসিক ও শিল্প খাতে। সিএনজি স্টেশনগুলোর সামনে দীর্ঘায়িত হয় গ্যাসের জন্য অপেক্ষমাণ যানবাহনের লাইন। পাইপলাইন মেরামত করে চালু করা হলেও এ গ্যাস সংকট এখনো অব্যাহত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)