এবার গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরির মূলহোতা
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯২ শামসী সন , ১৫ জুলাই, ২০২৪ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ঢাকা মহানগর পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ) দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরিকারী চক্রের মূলহোতা আবু জাফরকে গ্রেপ্তার করেছে। গত জুমুয়াবার (১২ জুলাই) অভিযান চালিয়ে জাফরকে গ্রেপ্তার করা হয়। গত ২৬ মে তেজগাঁও থানায় এ বিষয়ে একটি মামলাও হয়। সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর শওকত আলী বাদী হয়ে মামলাটি করেন।
সেই মামলায় জাফরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিবির ধারণা, এই চক্রের সঙ্গে আইটি বিশেষজ্ঞ জড়িত আছে। আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির একজন প্রাক্তন শিক্ষক ও অফিস সহকারীও জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি জানান, জাফর প্রতারণা করে সিটি ইউনিভার্সিটি এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রি করত।
তিনি আরো জানান, জাফর ২০১১ সালে পাবনা ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করার পর ঢাকায় এসে মিরপুরে গার্মেন্টসে চাকরি করতো। পরে ২০২০ সালে গার্মেন্টেসের চাকুরি ছেড়ে দিয়ে শীতের সোয়েটার ও থ্রি-পিচ বিক্রি করতেন। এর মাঝে ২০২৩ সালে আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল কাইয়ুমের সঙ্গে পরিচয় হয় তার।
তখন থেকেই সে এনআইডি, পাসপোর্ট সংশোধন ও তৈরির কাজে লিপ্ত হন। ২০২৩ সালে পাশের গ্রামে তার বন্ধু মাসুদ জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রি করার প্রস্তাব দেন এবং দুইজন নকল সার্টিফিকেট বিক্রির কাজে জড়িয়ে পরে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)