ঠাকুরগাঁও সংবাদদাতা:
দীর্ঘদিন ধরে ফল ব্যবসায়ের সঙ্গে জড়িত মোহাম্মদ ইসলাম। বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফল সংগ্রহ করে বিক্রি করেন নিজ এলাকায়। এ সময় কিশোরগঞ্জে লটকন চাষ দেখে অনুপ্রাণিত হন তিনি। ঠাকুরগাঁওয়েও পরীক্ষামূলকভাবে কয়েকটি চারা রোপণ করেন। সেই চারাগুলোর ফলন ভালো দেখে বাণিজ্যিকভাবে লটকন চাষ শুরু করার পরিকল্পনা করেন।
পরিত্যক্ত একটি জমিতে ইসলাম ১৫০টি লটকনের চারা রোপণ করেন। চারা রোপণের এক বছর পরই গাছগুলোতে লটকন আসতে শুরু করে। এভাবেই ঠাকুরগাঁওয়ে তার বাণিজ্যিকভাবে লটকন চাষ শুরু।
মোহাম্মদ ইসলাম ঠাকুরগাঁও স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িতদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও তাদের বিচার করতে গণ-আদালত গঠনের প্রস্তাব করেছেন যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও জোটের নেতারা।
পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, ভারতের সঙ্গে অসম চুক্তি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতির বিরুদ্ধে ভারতের কংগ্রেসের মতো রোডমার্চ-পদযাত্রা ও সমাবেশ করার প্রস্তাব দিয়েছে।
যুগপৎ আন্দোলনের সমমনা দল ও জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে শনিবার গণঅধিকার পরিষদের (নুর) সঙ্গে বৈঠক করে বিএনপি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টাকা ছাপিয়ে ‘অচল ব্যাংক’ টিকিয়ে রাখার দরকার নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। তিনি বলেন, কয়েকটি ব্যাংককে ‘রক্ষার নামে’ টাকা ছাপানো অব্যাহত রাখলে মূল্যস্ফীতি বাড়বে। একই সঙ্গে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিলে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাবে না। তাই মূল্যস্ফীতির লাগাম টানার স্বার্থে এখন টাকা ছাপানো বন্ধ করতে হবে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, অন্য দেশ থেকে ধার করে রিজার্ভ বাড়ানো হচ্ছে। এভাবে বেশি দিন রিজার্ভ বা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সঙ্গে আরসা সদস্যদের গোলাগুলিতে এক এপিবিএন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোরে উখিয়া উপজেলার মধুরছড়া ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে এ ঘটনা ঘটে।
ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন শাহরাজ (২৫)। তিনি এপিবিএনের মধুরছড়া পুলিশ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত।
মোহাম্মদ ইকবাল বলেন, রোববার ভোরে উখিয়ার মধুরছড়া ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাসহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিচারক কে এম কামরুল কাদের ও বিচারক খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে।
রায়ে বলা হয়েছে, ২০১২ সালে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায় ও আদেশ, ২০১৩ সালের লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগে তা বহাল ও সংশোধিত আদেশ এবং ২০১১ সালের ১৬ জানুয়ারির অফিস আদেশের (মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের চলমান ডলার সংকটে কাটাতে সরকারি কর্মকর্তাদের অহেতুক বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় অর্থ মন্ত্রণালয়। সেই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর তাদের ১১০৬ কর্মকর্তাকে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে।
অধিদপ্তরের আওতায় পরিচালিত ‘অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট)’ প্রকল্পের অধীনে বিশেষ এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবের যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
লেবু চা : চা আপনাকে হাইড্রেটেড রাখার পাশাপাশি দূরে রাখবে অনেক অসুখ থেকেও। লেবু চা পান করলে আপনি অনেকটাই সতেজ অনুভব করবেন।
আদা চা : বর্ষাকালে সর্দি এবং কাশির মতো সমস্যা অনেক বেড়ে যায়। এসময় আদা চায়ের মতো পানীয় আপনার জন্য বিশেষ উপকারী হতে পারে। তবে শুধু সর্দি-কাশির মতো সমস্যা নয়, শরীরের আরও অনেক সমস্যা দূর করতে কাজ করে আদা চা। কারণ আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।
এলাচ চা : এলাচ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ। বর্ষাকালে এই চা বেশি উপকারী। বিশেষ করে ঋতু পরিবর্তনের ফলে যেসব অসুস্থতা দেখা দেয় তা সারাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মিনা হামিদের বাবা আবদুল হামিদ একজন ঠিকাদার। ব্যারিস্টারি পড়ছেন মিনা। গেল জুনের শেষ দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডের ফ্ল্যাটের সিন্দুক থেকে হামিদের ১ কোটি ৬৬ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়। এরপর বাবার সঙ্গে হন্তদন্ত হয়ে থানাসহ নানা জায়গায় ঘুরতে থাকেন মিনাও।
গত ৪ জুলাই হামিদ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ সময় তার পাশেই ছিলেি মিনা। তবে পুলিশের তদন্তে যে তথ্য সামনে এসেছে, তা হামিদকে বিশ্বাস করানো কষ্টসাধ্য হচ্ছে! বাবার সিন্দুক থেকে টাকা ও স্বর্ণালংকার চুরির মূল পরিকল্পন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত ৫ জুলাই বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীনে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার ১৭ জনের একজন শাহাদাত। সে কাজ করে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপত্তাকর্মী বা গার্ড হিসেবে। পিএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে যুক্ত হয়ে গড়েছে অনেক সম্পদ।
শাহাদাতের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়। রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে তার আছে একটি বাড়ি, দাম কয়েক কোটি টাকা। নারায়ণগঞ্জে কিনেছে কয়েক বিঘা জমি।
গত ৬-৭ বছরে শাহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয়। ফলে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। তবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে চলতি সপ্তাহজুড়ে বৃষ্টির প্রবণতা কম থাকবে। ফলে তাপমাত্রা বেড়ে গরমে কিছুটা অস্বস্তিতে ভুগতে হতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত সবশেষ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরীক্ষার আগের রাতে চুক্তিতে রাজি হওয়া পরীক্ষার্থীদের নির্ধারিত স্থানে নিয়ে তাদের প্রশ্ন ও উত্তর মুখস্ত করানো হয়। পরে সকালে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ওই প্রার্থীরা পরীক্ষায় অংশ নেন। প্রশ্ন পেয়ে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া ওই প্রার্থীরা উত্তীর্ণও হয়েছেন। প্রিলিমিনারিতে পাস করার পর চুক্তিতে থাকা প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রও পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল চক্রটি।
এক অনু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত আরো অনেকের নাম বেরিয়ে আসছে তদন্তে। যারা পিএসসির সাবেক ও বর্তমান কর্মকর্তা। গ্রেফতারকৃত দুই উপ-পরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তকারী কর্তৃপক্ষের কাছে প্রকাশ করেছে। কারা কারা জড়িত পিএসসির এবং পিএসসির বাইরে তাদের সবার নামই বলেছে। এই প্রশ্নপত্রে কারা চাকরি পেয়েছেনতাদের অনেকের নামই তারা জানে। এদের মধ্যে বেশিরভাগই চাকরিতে রয়েছে।
এর মধ্যে আবু জাফরই প্রশ্ন ফাঁসের অন্যতম নাটের গুরু। তদন্তে বেরিয়ে আসছে তারা শতশত কোটি টাকার এই বাণিজ্য দ বাকি অংশ পড়ুন...












