সন্ধ্যায় দোকান বন্ধ রাখলে ৬০ শতাংশ বিক্রি কমবে, জানিয়েছেন ব্যবসায়ীদের
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
জ্বালানি সাশ্রয়ের অজুহাতে সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারের এই অপরিপক্ক সিদ্ধান্তে উদ্বিগ্ন দেশের খুচরা ব্যবসায়ীরা।
ব্যবসায়ীর জানান, সরকারের এই সিদ্ধান্ত তাদের ব্যবসায়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ তাদের খুচরা বিক্রির প্রায় ৬০ শতাংশই সন্ধ্যার পর হয়। তাই এই সময়কে ব্যবসায়ের জন্য পিক আওয়ার মনে করেন তারা।
ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেওয়া এই সিদ্ধান্ত তেমন কার্যকর নাও হতে পারে। কারণ দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের মাত্র প্রায় তিন শতাংশ খুচরা ব্যবসায়ীরা ব্যবহার করেন। আর গরম শুরু হলে এবং তাপমাত্রা বাড়লে সন্ধ্যার তুলনায় দিনে বিদ্যুতের ব্যবহার বেশি হয়।
ব্যবসায়ীরা আরও বলছেন, এই সিদ্ধান্তে কেবল বিক্রি কমবে তা নয়, কর্মসংস্থান ও সরকারের রাজস্বও ক্ষতিগ্রস্ত হবে।
একজন ব্যবসায়ী বলেন, দিনের বেলা বেশিরভাগ মানুষ কাজে ব্যস্ত থাকেন, তাই কেনাকাটা করেন না। তারা সন্ধ্যার পর কেনাকাটা করতে অভ্যস্ত। তাই সন্ধ্যার পরপরই দোকান বন্ধ করলে কেবল ক্রেতাদের সমস্যা হবে তা নয়, ব্যবসায়ীদের বিক্রিও কমে যাবে।
প্রাণ-আরএফএফ গ্রুপ সারা দেশে প্রায় তিনি হাজার আউটলেট পরিচালনা করে এবং এখানে বিপুল সংখ্যক কর্মী কাজ করেন। তাদের ফুল-টাইম ও পার্ট-টাইম উভয় ধরনের কর্মী আছে।
এক তথ্য অনুযায়ী, দেশের খুচরা খাতে প্রায় ৮৪ লাখ থেকে ১ কোটি ২০ লাখ মানুষ কাজ করেন এবং এটি দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ১৪ থেকে ১৫ শতাংশ অবদান রাখে। অনেকের জন্য কাজের সময় কমে যাওয়া মানে আয় কমে যাওয়া।
শিল্প খাতের হিসাব অনুযায়ী, সন্ধ্যার বেচাকেনা কমিয়ে দিলে ভ্যাট (মূল্য সংযোজন কর) আদায় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
ফ্যাশন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং ফ্যাশন ব্রান্ড কে-ক্রাফটের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী খালিদ মাহমুদ খান বলেন, দিনের বেলায় বেশি গরমের কারণে দোকানগুলোতে বিদ্যুৎ খরচ বেশি হয়।
তিনি বলেন, ব্যস্ত সময় (পিক আওয়ারে) দোকান চালানো কমিয়ে দিলে মানুষের কেনাকাটায় সমস্যা হবে, সরকারের কর (ট্যাক্স) আদায় কমবে এবং খুচরা ব্যবসার সঙ্গে জড়িত উৎপাদন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হবে।
ট্রান্সকম ইলেকট্রনিক্সের ডিস্ট্রিবিউশন প্রধান সৈকত আজাদ বাস্তব পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘ক্রেতারা ট্রাফিক জ্যাম ও গরম পেরিয়ে যখন কোনো শপিংমলে পৌঁছান, তখন দেখা যায় দোকানগুলো বন্ধ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের জন্য সময় কমে যাওয়ার মানে সরাসরি বিক্রি কমে যাওয়া, আর এর সঙ্গে ভ্যাট ও কর কমে যাবে।’
সৈকত আজাদ জানান, এখন ক্রেতাদের আচরণও বদলাতে শুরু করেছে।
‘জ্বালানি সংকট ও পরিবহন সমস্যার কারণে অনিশ্চয়তা বেড়েছে, তাই মানুষ খরচ কমাচ্ছে। অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ করছে, নতুন কিছু না কিনে পুরোনো জিনিস মেরামত করে ব্যবহার করছে,’ বলেন তিনি।
তিনি মন্তব্য করেন, ‘এই প্রভাবগুলো আলাদা আলাদা থাকবে না। কারণ এক জায়গায় গতি কমলে অন্য জায়গাতেও তার প্রভাব পড়ে। একদিকে টাকার প্রবাহ কমে গেলে সেটার প্রভাব পুরো বাজারে ছড়িয়ে পড়ে, ফলে সামগ্রিক ব্যবসা কমে যায়।’
অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর প্রস্তাব করেন, দোকান খোলার সময় পরিবর্তন করে দুপুর ১টা থেকে রাত ৯টা করা যেতে পারে। এতে দুপুরের বেশি গরমের সময় বিদ্যুৎ ব্যবহার কমানো যাবে, আবার সন্ধ্যার ব্যস্ত সময়টাও ঠিক রাখা যাবে।
তিনি জানান, দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের মধ্যে বাণিজ্যিক খাত ব্যবহার করে প্রায় ৮ শতাংশ থেকে ১০ শতাংশ, আর খুচরা ব্যবসা ব্যবহার করে মাত্র ২ শতাংশ থেকে ৩ শতাংশ।
তিনি আরও বলেন, ‘এই সামান্য বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দোকান আগেভাগে বন্ধ করা হলে অনেক বড় অর্থনৈতিক ক্ষতি হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












