জ্বালানি সংকট লাইটার জাহাজে, পণ্য খালাসে বাড়ছে সময়
, ০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চট্টগ্রাম বন্দরের লাইটার জাহাজে জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় বহির্নোঙরে থাকা মাদার ভেসেল থেকে পণ্য খালাসে ধীরগতি দেখা দিয়েছে। এর ফলে আমদানি পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে, পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ কয়লা পরিবহনেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন কার্যত স্থবির হয়ে পড়তে পারে। ইতোমধ্যে লাইটার জাহাজের সংকটে বড় জাহাজগুলোকে বহির্নোঙরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, যার কারণে গুনতে হচ্ছে অতিরিক্ত মাশুল।
বন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে দেশের প্রায় ৫০টি নৌরুটে সরবরাহ করে লাইটার জাহাজ। এ কাজে ব্যবহৃত হয় অন্তত ১হাজার ১০০টি লাইটার জাহাজ।
নৌপথে চলাচলকারী লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি) জানিয়েছে, তাদের নিবন্ধিত লাইটার জাহাজের সংখ্যা প্রায় ১হাজার ২০০ হলেও নিয়মিত পণ্য পরিবহনে সক্রিয় রয়েছে প্রায় ১হাজার ৫০টি। এর বাইরে বিভিন্ন শিল্পগ্রুপের মালিকানাধীন আরও প্রায় ২৫০টি লাইটার জাহাজ রয়েছে।
প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০টি লাইটার জাহাজ বুকিং হয়। এসব জাহাজ সচল রাখতে দৈনিক প্রায় আড়াই লাখ লিটার ডিজেল প্রয়োজন হলেও বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ৬০ থেকে ৭০ হাজার লিটার। ফলে নদীপথে পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
লাইটার জাহাজ মালিকদের অভিযোগ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই চট্টগ্রামের ডিপোগুলোতে পর্যাপ্ত ডিজেল পাওয়া যাচ্ছে না। রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি থেকে সীমিত পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, যা চাহিদার তুলনায় অনেক কম।
বিডব্লিউটিসিসির আহ্বায়ক শফিক আহমেদ বলেন, চট্টগ্রাম থেকে ঢাকায় সড়কপথে প্রতি টন পণ্য পরিবহনে খরচ হয় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা, যেখানে লাইটার জাহাজে খরচ পড়ে প্রায় ৫৫০ টাকা। এত সাশ্রয়ী হওয়া সত্ত্বেও নৌপথকে যথাযথ গুরুত্ব দেয়া হচ্ছে না।
তিনি বলেন, নৌপথে সড়কের মতো কোনো পেট্রোল পাম্প নেই। চট্টগ্রামের মেরিন ডিলারদের ওপরই নির্ভর করতে হয়। কিন্তু বর্তমান সরবরাহ দিয়ে গন্তব্যে গিয়ে আবার ফিরে আসা সম্ভব হচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ মুহররমুল হারাম শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারের এক নির্দেশনায় স্থবির সিবিএ চুক্তি, জ্বালানি খাতে অস্থিরতার শঙ্কা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে হেনস্তার প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
র্যাবের নাম বদলে হচ্ছে এসআরবি, আসছে নতুন আইন
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে মুসলিম নারীদের লক্ষ্যবস্তু করতে যেভাবে ব্যবহৃত হচ্ছে এআই -ছবি-ভিডিও থেকে দূরে থাকার আহ্বান ইসলামী গবেষকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারাগারগুলোতে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চায় হাইকোর্ট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মুহররমুল হারাম শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে মুসলিম নারীদের লক্ষ্যবস্তু করতে যেভাবে ব্যবহৃত হচ্ছে এআই
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারের এক নির্দেশনায় স্থবির সিবিএ চুক্তি, জ্বালানি খাতে অস্থিরতার শঙ্কা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)