আল ইহসান ডেস্ক:
শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পের ক্ষত মিটতে না মিটতেই তুরস্কে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জন হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার (১৪ মার্চ) রাত থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এ বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বন্যায় যাওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই তুরস্কের ভূমিকম্প-বিধ্বস্ত দক্ষিণ-পূর্ব অঞ্চলে স্থাপিত তাঁবু ও কন্টেইনারে অবস্থান করছিলেন। বৃষ্টিতে বাড়তে থাকা কর্দমাক্ত পানির শক্তিশালী স্রোতে ভেসে যায় অনেকে। ভেসà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এজন্য সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছে সে। খবর সিএনএনের।
রুশ প্রেসিডেন্ট বলেছে, অস্ত্রের উৎপাদন বাড়ানো জরুরিভিত্তিতে প্রয়োজন। তাই এ সম্পর্কিত ফান্ডিংয়ে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে।
সে বলেছে, বিশেষ সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় অস্ত্র, সরঞ্জাম, গোলাবারুদ সরবরাহ, রাষ্ট্রীয় প্রতিরক্ষা আদেশের সমস্ত কাজ সঠিকভাবে বাস্তবায়নের ও বাজেটের সংস্থানগুলোর কার্যকর ব্যবহারের জন্যও পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে সামর বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
বিভিন্ন এলাকায় পতিত জমি এখন পরিণত হয়েছে কৃষি অথনীতির বিপুল সম্ভবনায়। মহনগরীর নূরনগর এলাকায় এক সময়ের ফাঁকা প্রায় দুই একর পতিত জমিতে স্থানীয় কৃষকরা গড়ে তুলেছেন তেল ফসল সূর্যমুখীর বিশাল ক্ষেত। ফলে মাঠ জুড়ে এখন দেখা যায় সূর্যমুখীর হাসি।
সরেজমিনে দেখা যায়, মহনগরীর নূরনগর নয়, খুলনার বন্ধ থাকা বিভিন্ন পাটকলের বড় মাঠ, সরকারি অফিসের সামনের ফাঁকা মাঠ, রাস্তার পাশ আর স্কুল-কলেজের চত্বরসহ বিভিন্ন পতিত জমি ভরে ওঠেছে ফুল আর ফসলে। এর মধ্যে রয়েছে গম, আলু, পেঁয়াজ, বেগুন, ঢ্যাঁড়শ, কাঁচামরিচ ও টমেটোসহ নানা সবজি। প্রধানমন্ত্রীà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমাদের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চোখের সামনে দিয়ে মশা যায় সেটা খুব ভালো করেই দেখে, কিন্তু পেছন দিক দিয়া যে হাতি এসে সর্বনাশ করে দিচ্ছে সেটা দেখে চোখে পড়ে না-দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার বিষয়ে এমন মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মোবাইল ফোনের মাধ্যমে জিডিপিতে ইতিবাচক প্রভাব পড়ে জানিয়ে মোস্তাফা জব্বার আরও বলেন, সেটি না দেখে কেবলমাত্র রাজস্ব আহরণের দিকে তাকানো শেখ হাসিনার সরকারের নীতিতে নেই।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রমনায় বিটিআরসি মিলনায়তঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ওয়াসার পানির দাম জোনভিত্তিক নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসার বিল কালেকশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, ঢাকার অভিজাত এলাকার পানির মূল্য আর দরিদ্র জনবহুল এলাকার পানির মূল্য একই হওয়া বৈষম্যমূলক। একসময় পানির জন্য হাহাকার হতো আন্দোলন হতো, ডিজগাস্টিং সিচুয়েশন ক্রিয়েট হতো। আজ ঢাকা ওয়াসা সে অবস্থান থেকে ফিরে এসেছে। আপনি যখন গুলশান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনুমতি (আইপি) বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে বাজারে সংকট না থাকলেও চাহিদা বাড়ায় বেশির ভাগ পণ্যের দাম বাড়তে শুরু করেছে।
এদিকে চাষিরা যেন তাদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত করতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) থেকে বন্ধ হয়েছে পেঁয়াজ আমদানি। এই সিদ্ধান্তে কৃষকেরা খুশি হলেও ক্রেতা-ভোক্তারা অস্বস্তিতে আছেন। অনেকে মনে করছেন, এর ফলে রমাদ্বান শরীফ মাসকে সামনে রেখে সিন্ডিকেটের হাত ধরে দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ইতোমধ্যে পেঁয়াজ আমদানি বঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে বিভিন্ন নদীর সব ধরনের জেলের জাল ফেলা নিষেধ। কর্মহীন এই সময়ে জেলেদের পরিবার নিয়ে চলার জন্য সরকারিভাবে চাল সহায়তা দেওয়া হয়। কিন্তু সেই সহায়তা পায় কিছু জেলে। মাছ ধরে জীবিকা নির্বাহ করা বেশিরভাগ জেলেরা সহায়তা থেকে বঞ্চিত থাকে।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, বিভাগে নিবন্ধিত জেলের সংখ্যা চার লাখ এক হাজার ৮৮। এর মধ্যে জাটকা ও ইলিশ শিকারের জেলের সংখ্যা তিন লাখ ৪৩ হাজার ১১৯। বাকি প্রায় ৫৭ হাজার ইলিশ ব্যতিত ছোট-বড় মাছ ধরার জেলে।
তাদের মধ্যে চাল সহায়তা পায় দুই লাখ তিন হাজার ১৮৭ জন। বাকি প্রা বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
প্রতিবারের মতো এবারও যেন এর ব্যত্যয় নেই। বরং কোনো কোনো ক্ষেত্রে গত বছরের চেয়ে এবার আরও বেশি দামে কেনাবেচা হচ্ছে। এরইমধ্যে খেজুরের দাম কার্টনপ্রতি এক হাজার থেকে এক হাজার দুইশ টাকা বেড়েছে। নারায়ণগঞ্জ শহরের বেশ কয়েকটি ফলের দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এখানে আমাদের কিছু করার নেই। আমরা যেভাবে কিনি সেভাবেই বিক্রি করি। আমাদের লাভের পরিমাণ খুবই সামান্য। এখানে বরাবরই সিন্ডিকেট ব্যবসায়ীরা সুবিধা ভোগ করেন। তাছাড়া এবার ডলার সংকটের কারণেও খেজুরের দাম বেড়েছে।
গিয়াস উদ্দিন নামে আর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি পাইপলাইনের গ্যাস, এলপিজি এবং সিএনজি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে চলেছে। তবে বিস্ফোরণের বেশ কিছু ঘটনার নিশ্চিত কারণ জানাতে পারছে না কেউই। এসব ঘটনায় মৃত্যু ঠেকাতে ব্যবহারকারীর সচেতনতার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর কোনও বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত একযুগে দেশে বড় অগ্নিকা- এবং বিস্ফোরণের ১৩টি ঘটনায় অন্তত ৫৬৬ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে কয়েকশ’ মানুষ। কিন্তু সাধারণ মানুষের সচেতনতা আর যথাযথ কর্তৃপক্ষ ঠিকঠাক নজরদারি করলেই পরিস্থিতি সামলানো কঠিন হতো না বলে মনে করছেন বিশেষজà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন নিয়ে পৃথক যে দুটি রিট হয়েছিল তা সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) হাইকোর্টের বিচারক মুহম্মদ খসরুজ্জামান ও বিচারক মুহম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিনউদ্দিন সাংবাদিকদের জানান, রিট দুটি সরাসরি খারিজ হয়েছে। রাষ্ট্রপতি পদে মুহম্মদ সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে ইসির জারি করা প্রজ্ঞাপন বৈধ।
রাষ্ট্রপতি পদে মুহম্মদ সাহাবুদ্দিনকে ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাধারণ মুদিদোকান থেকে শুরু করে বড় সুপারশপ, রাস্তার পাশের খাবারের দোকান কিংবা নামিদামি রেস্তোরাঁ- সবখানেই এখন অনিয়ম। এর বাইরে নয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও সেবাদানকারী কর্তৃপক্ষও। বাজারজুড়ে যেন ভোক্তাদের জন্য প্রতারণার ফাঁদ। যেখানেই অভিযান চালানো হয়, মেলে অনিয়ম-প্রতারণার প্রমাণ। খোদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে।
২০০৯ সালে কার্যক্রম শুরুর পর থেকে গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ৬২ হাজার ৯টি অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। তাতে এক লাখ ৪৬ হাজার ৬৬০ প্রঠবাকি অংশ পড়ুন...












