একের পর এক বিস্ফোরণের ঘটনা : অভিযোগের তীর গ্যাস লাইন ও সিলিন্ডারে!
, ২৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৬ মার্চ, ২০২৩ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি পাইপলাইনের গ্যাস, এলপিজি এবং সিএনজি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে চলেছে। তবে বিস্ফোরণের বেশ কিছু ঘটনার নিশ্চিত কারণ জানাতে পারছে না কেউই। এসব ঘটনায় মৃত্যু ঠেকাতে ব্যবহারকারীর সচেতনতার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর কোনও বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত একযুগে দেশে বড় অগ্নিকা- এবং বিস্ফোরণের ১৩টি ঘটনায় অন্তত ৫৬৬ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে কয়েকশ’ মানুষ। কিন্তু সাধারণ মানুষের সচেতনতা আর যথাযথ কর্তৃপক্ষ ঠিকঠাক নজরদারি করলেই পরিস্থিতি সামলানো কঠিন হতো না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে যত সিএনজিচালিত পরিবহন রয়েছে, সেগুলোর সিলিন্ডার প্রতি পাঁচ বছরে একবার টেস্ট করা প্রয়োজন। পরীক্ষায় উত্তীর্ণ হলে সেগুলো আরও তিন বছর চলতে পারে। এরপর সেগুলো বদলে ফেলার নিয়ম রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহারকারীরা সেটি না মানায় ঝুঁকি সৃষ্টি হচ্ছে। ঝুঁকিপূর্ণ এই পরিবহনগুলোর সিএনজি সিলিন্ডার কখন বিস্ফোরিত হবে তা কেউ জানে না।
গ্যাস বিপণন বিধিমালা অনুযায়ী তিতাসের পাইপলাইনগুলো কাটার পর স্থায়ীভাবে অপসারণের বিধান রয়েছে। কিন্তু মগবাজার এবং সিদ্দিকবাজারে তিতাসের সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পাইপলাইনটি স্থায়ীভাবে বন্ধ করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। এতে করে পাইপলাইনটিতে লিকেজ সৃষ্টি হয়ে সেখান দিয়ে গ্যাস বের হয়ে এই দুর্ঘটনা ঘটারও শঙ্কা সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এর বাইরেও এলপিজির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে প্রায়। এক্ষেত্রেও নানা কারণে সৃষ্টি হওয়া লিকেজ থেকে ঘরের মধ্যে গ্যাস জমা হয়। জমা হওয়া গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। নির্দিষ্ট সময় অন্তর চুলা এবং সিলিন্ডারের ভাল্ব এবং পাইপলাইন পরিবর্তন করে এই দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। একই সঙ্গে চুলা জ্বালানোর কিছুক্ষণ আগে ঘরে উন্মুক্ত বাতাস চলাচল এবং সিলিন্ডারটি এমন জায়গায় রাখা উচিত, যেখানে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে।
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, একের পর এক ঘটনা তো শঙ্কা তৈরি করবেই। তবে এই ক্ষেত্রে নিজেদের সচেতনতা সবার আগে দরকার। এখন সবারই উচিত নিজেদের গ্যাসের লাইনগুলো নিয়মিত চেক করা। লিকেজ আছে মনে হলেই তিতাসের লোক ডেকে জানানো। এলপিজির ব্যবহার সঠিকভাবে জেনে নেওয়া এবং এসব ব্যবহারের ক্ষেত্রে যেসব ব্যবহারবিধি রয়েছে, ভালোভাবে মেনে চলাও জরুরি। তিনি বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনে বাস্তবসম্মত বিষয়গুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া। এছাড়া নজরদারিও বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












