মোবাইলে ভ্যাট আরোপ, এনবিআরের সমালোচনায় টেলিমন্ত্রী
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৭ মার্চ, ২০২৩ খ্রি:, ০৩ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আমাদের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চোখের সামনে দিয়ে মশা যায় সেটা খুব ভালো করেই দেখে, কিন্তু পেছন দিক দিয়া যে হাতি এসে সর্বনাশ করে দিচ্ছে সেটা দেখে চোখে পড়ে না-দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার বিষয়ে এমন মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মোবাইল ফোনের মাধ্যমে জিডিপিতে ইতিবাচক প্রভাব পড়ে জানিয়ে মোস্তাফা জব্বার আরও বলেন, সেটি না দেখে কেবলমাত্র রাজস্ব আহরণের দিকে তাকানো শেখ হাসিনার সরকারের নীতিতে নেই।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রমনায় বিটিআরসি মিলনায়তনে জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়নের লক্ষে ‘অ্যাফোর্ডেবল স্মার্ট ডিভাইসেস’শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
দেশে উৎপাদিত মোবাইলে ভ্যাট আরোপের বিষয়ে মন্ত্রী বলেন, এখন মোবাইল ফোন বেচতে হলে আমাকে একটা ভ্যাট দিতে হয়। এটা কিন্তু আমাদের সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। আমি কম্পিউটার বেচলে ভ্যাট দেই না, আমি ফোন বেচলে ভ্যাট দেব-এটার আসলে যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। বরং আমি তুলনামূলকভাবে দেখি তাহলে আমার ডিজিটাল বাংলাদেশের ভিশন বা স্মার্ট বাংলাদেশের ভিশনের হাতিয়ার হিসেবে যেমনি করে আমি কম্পিউটার ডিভাইসকে দেখছি, তার চাইতে বোধ হয় একটু বেশি গুরুত্ব দিয়ে ফোন ডিভাইসকে দেখতে হবে। তার কারণ হচ্ছে ফোন আমার কাছে অনেক বেশি অতি আবশ্যকীয় পণ্যে পরিণত হয়েছে। এটি কোনো অবস্থাতেই এখন আর বিলাস পণ্য না অথবা শখ করে আমি এ পণ্য কিনছি সে জায়গা না।
এনবিআরের সমালোচনা করে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আমাদের ওপরে একটি প্রবণতা কাজ করে সেটি হচ্ছে- আমাদের জাতীয় রাজস্ব বোর্ড চোখের সামনে দিয়া মশা যায় সেটা খুব ভালো করেই দেখে কিন্তু পেছন দিক দিয়া যে হাতি এসে সর্বনাশ করে দিচ্ছে সেটা দেখে চোখে না। যদি দেখা হতো তাহলে ফোন বিক্রির ওপরে ৫ পার্সেন্ট ভ্যাট থেকে ১৫ পার্সেন্ট ভ্যাট পর্যন্ত যাওয়ার কোনো যৌক্তিক কারণ অন্তত আমি দেখি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












