পতিত জমিতে সূর্যমুখীর হাসি, কৃষি অর্থনীতির বিপুল সম্ভাবনা
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৭ মার্চ, ২০২৩ খ্রি:, ০৩ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
খুলনা সংবাদদাতা:
বিভিন্ন এলাকায় পতিত জমি এখন পরিণত হয়েছে কৃষি অথনীতির বিপুল সম্ভবনায়। মহনগরীর নূরনগর এলাকায় এক সময়ের ফাঁকা প্রায় দুই একর পতিত জমিতে স্থানীয় কৃষকরা গড়ে তুলেছেন তেল ফসল সূর্যমুখীর বিশাল ক্ষেত। ফলে মাঠ জুড়ে এখন দেখা যায় সূর্যমুখীর হাসি।
সরেজমিনে দেখা যায়, মহনগরীর নূরনগর নয়, খুলনার বন্ধ থাকা বিভিন্ন পাটকলের বড় মাঠ, সরকারি অফিসের সামনের ফাঁকা মাঠ, রাস্তার পাশ আর স্কুল-কলেজের চত্বরসহ বিভিন্ন পতিত জমি ভরে ওঠেছে ফুল আর ফসলে। এর মধ্যে রয়েছে গম, আলু, পেঁয়াজ, বেগুন, ঢ্যাঁড়শ, কাঁচামরিচ ও টমেটোসহ নানা সবজি। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে এসব পতিত জমিতে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ফসল।
শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক, সরকারি দফতরের কর্মচারী আর শিক্ষক-শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠছে কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনা। এসব প্রতিষ্ঠান নিজেদের চাহিদা মিটিয়েও লাভবান হচ্ছে বিক্রি করে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলার নয়টি উপজেলাসহ শহরে ১০ হাজার ৯৭৫ হেক্টর অনাবাদি পতিত জমির মধ্যে এক হাজার ৪৩০ হেক্টর পতিত জমি চাষের আওতায় আনা হয়েছে। পতিত জমিতে ফসল উৎপাদনে বাড়তি আয়ে খুশি শ্রমিক, কৃষকরা।
নূরনগর এলাকার কৃষক শাহজাহান মিয়া বলেন, ‘বছরের পর বছর পতিত এ জায়গাটা আমরা ফাঁকা দেখেছি। গতবছর কৃষি অফিসের কর্মকর্তারা আমাদের এ জায়গায় সূর্যমুখী ফসল উৎপাদনের জন্য বীজ ও সার সরবরাহ করেন; আমাদের ট্রেনিং দেন। এখন তো দেখতেই পাচ্ছেন ফুলে-ফসলে ভরে গেছে এ ক্ষেত। আশা করি, আমরা এখানে চাষ করে সফল হবো ‘
খুলনা ক্রিসেন্ট জুট মিলে কর্মরত এক শ্রমিক জানান, ‘আমাদের এ মাঠটা একদম ফাঁকাই থাকতো। কৃষি অফিস থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। আমরা কাজের ফাঁকে ফাঁকে মাঠকে চাষের উপযুক্ত করি। এখন এখানে বেগুন, টমেটো, কাঁচা মরিচ, গম, আলু ও পেঁয়াজ চাষ করছি। যে ফসল হয়, তা আমরা নিজেদের জন্য স্বল্পমূল্যে ক্রয় করি; বাকিটা বাজারে বিক্রি করে লাভবান হচ্ছি।’
এ ধরনের উদ্যোগকে আরও জোরদার করতে হবে জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো-টেকনলজি বিভাগের অধ্যাপক ড. ইয়াসিন আলী বলেন, ‘পতিত জমিতে ফসল উৎপাদন আমাদের কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। খাদ্য সংকট এড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে আরও কার্যকর করতে হবে।’
তিনি বলেন, এজন্য নীতিমালা করতে হবে। সরকারি সহায়তা বাড়াতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থাকে যুক্ত করতে হবে। সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এসব করা গেলে আরও অনেক বেশি পতিত জমি চাষের আওতায় আনা যাবে।
লবণাক্ত এলাকার পতিত জমিতে ফসল উৎপাদনে চ্যালেঞ্জের কথা জানিয়ে বাকি জমিতেও আবাদের উদ্যোগের কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদফতরের খুলনার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোছাদ্দেক হোসেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাব অনুযায়ী, খুলনা মহানগরীসহ জেলার ১০৯টি প্রতিষ্ঠানের পতিত জমিতে চাষাবাদ হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












