পানির দাম জোনভিত্তিক হওয়া উচিত -স্থানীয় সরকারমন্ত্রী
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৭ মার্চ, ২০২৩ খ্রি:, ০৩ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ওয়াসার পানির দাম জোনভিত্তিক নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসার বিল কালেকশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, ঢাকার অভিজাত এলাকার পানির মূল্য আর দরিদ্র জনবহুল এলাকার পানির মূল্য একই হওয়া বৈষম্যমূলক। একসময় পানির জন্য হাহাকার হতো আন্দোলন হতো, ডিজগাস্টিং সিচুয়েশন ক্রিয়েট হতো। আজ ঢাকা ওয়াসা সে অবস্থান থেকে ফিরে এসেছে। আপনি যখন গুলশানে থাকবেন তখন পানির দাম ১৫ টাকা, আবার যাত্রাবাড়ীর দিকে যখন থাকবেন সে পানির দামও ১৫ টাকা। এছাড়া ঢাকার আশেপাশে যারা থাকছেন যেখানে ওয়াসা সার্ভিস দিচ্ছে সেখানেও পানির দাম ১৫ টাকা। কিন্তু আপনি গুলশানে থাকবেন, এক্সট্রা ফ্যাসিলিটিজ নিচ্ছেন, তাহলে আপনার কাছে তো পানি একই দামে বিক্রি করা যাবে না।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকার নাগরিক সুবিধা সামঞ্জস্যপূর্ণ না হলে শহরে নাগরিকদের দুর্ভোগ কমবে না। এজন্য সুষ্ঠু পরিকল্পনার ওপর জোর দিতে হবে। বিদ্যুৎ, গ্যাস কিংবা পানি যেকোনো ইউটিলিটি সেবা দেওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। সেই তুলনায় জনসংখ্যা অতিরিক্ত হলে সরবরাহ ব্যবস্থার ওপর চাপ পড়ে এবং সেবা দেওয়া বিঘিœত হবে।
মন্ত্রী আরও বলেন, ২০০৯ সালে ওয়াসার রাজস্ব সংগ্রহ ছিল ৪০০ কোটি। বর্তমানে তা বেড়ে ২০০০ কোটি টাকায়ে উন্নীত হয়েছে। কারণ এখন সব মানুষ পানি পায়। উন্নত অনেক দেশের তুলনায় আমাদের দেশের সম্পদে বৈষম্য কম। এখন বাংলাদেশের গ্রামের অর্থনীতিও অনেক শক্তিশালী। জনসংখ্যার আধিক্যের কারণে ঢাকায় বায়ুদূষণ ও যানজট থেকে শুরু করে বিভিন্ন ধরনের দূষণ হচ্ছে। এতে ঢাকা শহরের মানুষের কর্ম¯পৃহা এবং কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তবে ঢাকাকে দূষণমুক্ত করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)