পেঁয়াজ আমদানি বন্ধ: কৃষকরা খুশি, অস্বস্তিতে ক্রেতারা
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৭ মার্চ, ২০২৩ খ্রি:, ০৩ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনুমতি (আইপি) বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে বাজারে সংকট না থাকলেও চাহিদা বাড়ায় বেশির ভাগ পণ্যের দাম বাড়তে শুরু করেছে।
এদিকে চাষিরা যেন তাদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত করতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) থেকে বন্ধ হয়েছে পেঁয়াজ আমদানি। এই সিদ্ধান্তে কৃষকেরা খুশি হলেও ক্রেতা-ভোক্তারা অস্বস্তিতে আছেন। অনেকে মনে করছেন, এর ফলে রমাদ্বান শরীফ মাসকে সামনে রেখে সিন্ডিকেটের হাত ধরে দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ইতোমধ্যে পেঁয়াজ আমদানি বন্ধে কেজিতে ৩ থেকে ৪ টাকা দাম বেড়েছে।
পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা জানান, বাজারে দেশীয় পেঁয়াজের ভালো সরবরাহ থাকায় আমদানিকৃত পেঁয়াজের চাহিদা কিছুটা কম। এতে চাহিদার তুলনায় আমদানি বাড়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমতির দিকে ছিল। কিন্তু আজ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায়, হঠাৎ করে বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমায় আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে। সেই সঙ্গে দেশীয় পেঁয়াজের দাম খানিকটা বাড়ছে।
এছাড়া বর্তমানে দেশের বাজারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ভারতের পেঁয়াজ আমদানিতে লোকসানের সম্ভাবনা দেখছেন আমদানিকরাকরা। সে কারণেই আপাতত পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা।
শ্যামবাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মেসার্স মিতালী আড়তের মালিক আব্দুর রহিম বলেন, বর্তমানে কৃষকের উৎপাদন ব্যয় অনুযায়ী পেঁয়াজের দাম স্বাভাবিক আছে। আমদানি বন্ধের খবরে আজ থেকে পেঁয়াজের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। সামনে রমজান তাই পেঁয়াজের চাহিদা বেড়েছে। চাহিদা বাড়লে দামও বাড়ে। কিন্তু বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। মূলত আমদানি বন্ধ হওয়ায় হঠাৎ বাজারে চাহিদা বাড়ার কারণেই দাম একটু বেড়েছে। এখন পেঁয়াজের ভরা মৌসুম। এই দাম না পেলে কৃষকরা পেঁয়াজ উৎপাদন করবে না।
যশোরের পেঁয়াজ চাষি আমিন হোসেন বলেন, যখন দেশি পেঁয়াজ ওঠে তখন ভারতীয় পেঁয়াজের আমদানি অব্যাহত থাকায় আমরা অনেক সময় উৎপাদন খরচ ওঠাতে পারি না। আর কদিন বাদে ঘরে নতুন পেঁয়াজ উঠবে। এর আগে সরকার পেঁয়াজ আমদানি নিষিদ্ধ রাখায় আমরা খুশি। বাজারে দামও ভালো আছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ড. গোলাম রহমান বলেন, রমজানে সাধারণত নিত্যপণ্যের চাহিদা স্বাভাবিকের তুলনায় দুই থেকে আড়াই গুণ বেড়ে যায়। একটা অসৎ ব্যবসায়ী চক্র এই সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এতে পণ্যের দাম স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। এ জন্য বাজার ঠিকমতো মনিটরিং করা দরকার।
এ বিষয়ে কৃষিসচিব ওয়াহিদা আক্তার বলেন, আমদানি বন্ধ হওয়াতে দাম একটু বাড়ছে। তবে সেটা কৃষকের উৎপাদন খরচের সাথে মেলালে সামঞ্জস্যপূর্ণ আছে। এখনও অতিরিক্ত কোনো কিছু হয়নি। আমরা চাই কৃষকরা একটু দাম পাক। তা না হলে কৃষকরা উৎপাদনের উৎসাহ হারিয়ে ফেলবে। বর্তমানে বাজারে যে দাম আছে সেটা আমি মনে করি ন্যায্যমূল্য আছে। আর কৃষকের কাছে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। কয়েক দিনের মধ্যে সব পেঁয়াজ বাজারে চলে আসবে। তখন আবার দাম কমে যাবে। তাই পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদ-ের তথ্য চাইলো ঢাকা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












