জাল ফেলা যাবে না, অথচ চালও পায় না জেলেরা
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৭ মার্চ, ২০২৩ খ্রি:, ০৩ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বর্তমানে বিভিন্ন নদীর সব ধরনের জেলের জাল ফেলা নিষেধ। কর্মহীন এই সময়ে জেলেদের পরিবার নিয়ে চলার জন্য সরকারিভাবে চাল সহায়তা দেওয়া হয়। কিন্তু সেই সহায়তা পায় কিছু জেলে। মাছ ধরে জীবিকা নির্বাহ করা বেশিরভাগ জেলেরা সহায়তা থেকে বঞ্চিত থাকে।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, বিভাগে নিবন্ধিত জেলের সংখ্যা চার লাখ এক হাজার ৮৮। এর মধ্যে জাটকা ও ইলিশ শিকারের জেলের সংখ্যা তিন লাখ ৪৩ হাজার ১১৯। বাকি প্রায় ৫৭ হাজার ইলিশ ব্যতিত ছোট-বড় মাছ ধরার জেলে।
তাদের মধ্যে চাল সহায়তা পায় দুই লাখ তিন হাজার ১৮৭ জন। বাকি প্রায় দুই লাখ ইলিশ ও সাধারণ জেলে এই সহায়তার বাইরে থাকে।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাসির উদ্দিন বলেন, “৪০ কেজি করে চাল সব জেলে পান না। অভয়াশ্রমে মাছ শিকার নিষিদ্ধ সময়ে কোনো সহায়তা দেওয়া হয় না। জাটকা সংরক্ষণ সহায়তার চাল যারা পান না তাদের অভয়াশ্রমে শিকার নিষিদ্ধ সময়ে সহায়তা দেওয়া উচিত। বিষয়টি সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করা হচ্ছে।” বরিশাল সদর উপজেলায় চার হাজার ৭০০ তালিকাভুক্ত জেলে রয়েছে। এর মধ্যে দুই হাজার ৫৮২ জন সহায়তা পাচ্ছে।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত বলেছে, “চার মাসের মধ্যে দুই মাস করে ভাগ করে চার হাজার ৭০০ জনকে চাল দেওয়া হচ্ছে। এভাবে সবাইকে সহায়তার আওতায় নিয়ে আসা হয়েছে।
বরিশালের হিজলা উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছে ২০ হাজার। নিবন্ধনের বাইরে রয়েছে আনুমানিক অন্তত হাজার তিনেক। কিন্তু জাটকা শিকার নিষিদ্ধ সময়ের জন্য চাল সহায়তা পাচ্ছে ১২ হাজার জেলে। বাকি প্রায় আট হাজার জেলে সহায়তার বাইরে থেকে যাচ্ছে।
হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, “আমাদের চেষ্টা শতভাগ জেলে সহায়তার আওতায় আসুক। কিন্তু সবকিছু তো চাইলেই হবে না। সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে।”
কেন এই বিপুল সংখ্যক জেলে সহায়তার বাইরে রয়েছে- এ ব্যাপারে জানতে চাইলে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এমদাদউল্লাহ বলেন, “সরকার মনে করে সব জেলেই মাছ ধরার ওপর নির্ভরশীল নয়। এদের মধ্যে অনেকে কৃষিকাজ ও ছোটখাট ব্যবসা করেন। কেউ আবার অটোরিকশা বা পরিবহন চালান। তাই সব জেলের জন্য বরাদ্দ দেয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












