বাজারজুড়ে প্রতারণার ফাঁদ, অনিয়মে পিছিয়ে নেই কেউই
, ২৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৬ মার্চ, ২০২৩ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
সাধারণ মুদিদোকান থেকে শুরু করে বড় সুপারশপ, রাস্তার পাশের খাবারের দোকান কিংবা নামিদামি রেস্তোরাঁ- সবখানেই এখন অনিয়ম। এর বাইরে নয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও সেবাদানকারী কর্তৃপক্ষও। বাজারজুড়ে যেন ভোক্তাদের জন্য প্রতারণার ফাঁদ। যেখানেই অভিযান চালানো হয়, মেলে অনিয়ম-প্রতারণার প্রমাণ। খোদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে।
২০০৯ সালে কার্যক্রম শুরুর পর থেকে গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ৬২ হাজার ৯টি অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। তাতে এক লাখ ৪৬ হাজার ৬৬০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম পেয়েছে সংস্থাটি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে ভোক্তারা প্রতারিত হয়ে আসছিলেন।
ভোক্তা অধিদপ্তর বলছে, বাজার তদারকিতে গেলেই পণ্যের মূল্যতালিকা না থাকার প্রমাণ পাওয়া যায়। এটা একেবারে নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। ভেজালপণ্যের মিশ্রণ, ওজনে কারচুপি, পণ্যের মোড়কে দাম, ওজন ও মেয়াদ না থাকার প্রবণতা পাওয়া যায়। থাকে না ক্রয়মূল্যের রশিদ। আবার বিক্রয়মূল্যের রশিদ না দেওয়ার প্রবণতাও পাওয়া গেছে। দামি পণ্যের অর্ডার নিয়ে কম দামি পণ্য সরবরাহ করা, ত্রুটিপূর্ণ-নিম্নমানের পণ্য দেওয়া, গ্রাহকের সঙ্গে বাজে আচরণ, মিথ্যা, বাহারি ও নামিদামি তারকা, মডেল ও খেলোয়াড়দের ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া ও পণ্যের মজুত থাকার পরও সরবরাহ না করার মতো প্রতারণা করে যাচ্ছে এক শ্রেণির প্রতিষ্ঠান।
আবার পণ্য উৎপাদনকারীদের ক্ষেত্রে সরকারি সনদ না নিয়ে উৎপাদন, মোড়কজাত আইন লঙ্ঘন, ওজনে কম দেওয়া এবং অন্য ব্র্যান্ডের সুপরিচিত পণ্যের আদলে পণ্য তৈরি করে বাজারে ছড়িয়ে দিতে দেখা যায়। অনেক প্রতিষ্ঠান দুর্বোধ্য ও ভোক্তা স্বার্থবিরোধী শর্তজুড়ে দিয়ে ভোক্তাদের বোকা বানাচ্ছেন। উৎসব ঘিরে যেমন- ঈদ, পূজার সময় লোভনীয় অফারের ফাঁদে ক্রেতার কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি টাকা।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন। তিনি বলেন, ‘এ দেশে ভোক্তারা বরাবরই পণ্য ও সেবার ক্ষেত্রে অন্যায্যতার শিকার। ভোক্তারা অসচেতন, অসংগঠিত বলে প্রতারণার হার প্রতিনিয়ত বাড়ছে। এজন্য বাংলাদেশের ভোক্তাদের বলা হয়ে থাকে হেল্পলেস কনজ্যুমারস বা অসহায় ভোক্তা। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার কাজ করছে। তবে সেটা পর্যাপ্ত নয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ অন্যান্য প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে হবে। জনবল বাড়াতে হবে। বাজার মনিটরিংয়ের জন্য কঠিন আইন ও কার্যকর শাস্তির বিধান প্রয়োজন।’
ভোক্তার অধিকার নিশ্চিতের ক্ষেত্রে অধিদপ্তরের বিদ্যমান সক্ষমতা যথেষ্ট কি না- এমন প্রশ্নের জবাবে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘আমাদের জনবল কম, সেটা ঠিক। সারাদেশে আমাদের যে পরিমাণ কাজ, সেই আলোকে জনবল কাঠামো অপ্রতুল। ৪৬৫ জন নতুন জনবল চেয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। শিগগির আরও কিছুটা গতি আসবে।
২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কিছু দুর্বলতা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পুরোনো আইনটি যুগোপযোগী করা হচ্ছে। এরমধ্যে দিয়েও আমাদের কার্যক্রম অনেক গতিশীল হয়েছে। আমরা অভিযোগের প্রায় ৯৫ শতাংশ নিষ্পত্তি করছি। অনেক সময় অভিযোগকারীরা ডকুমেন্ট (প্রয়োজনীয় কাগজপত্র) দেন না। এ কারণে তা নিষ্পত্তি করাও সম্ভব হয় না। যদিও আইনের কারণে ই-কমার্সের বিষয়ে আমরা খুব বেশি এগোতে পারিনি। প্রায় ১১-১২ হাজার অভিযোগ জমা পড়ে রয়েছে। এখন আমরা সেবা খাতে কাজ করতে চাই। এখানে প্রতারণা হচ্ছে। পরিবহন খাত ও রেলসেবা, ওয়াসা ও গ্যাস, বিমানের টিকিট, স্বাস্থ্য খাত নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












