“ছলাতুত তাসবীহ” নামায উনার বহু ফযীলত পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে। যেমন, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ اَنَّ النَّبـِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ عَلَيْهِ السَّلَامُ يَا عَبَّاسُ عَلَيْهِ السَّلَامُ يَا عَمَّاهْ اَلَا اُعْطِيْكَ اَلَا اَمْنَحُكَ اَلَا اُخْبِـرُكَ اَلَا اَفْـعَلُ بِكَ عَشْرَ خِصَالٍ اِذَا اَنْتَ فَعَلْتَ ذٰلِكَ غَفَرَ اللهُ لَكَ ذَنْۢبَكَ اَوَّلَه وَاٰخِرَه وَقَدِيْـمَه وَحَدِيْـثَه وَخَطَأَهٗ وَعَمَدَه وَصَغِيْـرَه وَكَبِيْـرَه وَسِرَّه وَعَلَانِيَـتَه اَنْ تُصَلِّىَ اَرْبَعَ رَكَعَاتٍ فَاِنْ لَّـمْ تَـفْعَلْ فَفِىْ كُل বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের বাখমুত দখলে থমকে গেছে রাশিয়ার অগ্রযাত্রা। কোনোভাবেই শহরটি হাতছাড়া করতে চায় না ইউক্রেন। আর তাই রাশিয়ার কবল থেকে গুরুত্বপূর্ণ এই শহরটি রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনারা।
ইউক্রেনের সেনাবাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েকদিনে বাখমুত ও তার আশপাশের শহরে রাশিয়ার সামরিক বাহিনী ১৩০ বার আক্রমণ করেছে। তারা বাখমুত শহর ঘিরে ফেলারও চেষ্টা করছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জার্মানির একটি সংবাদপত্রকে জানিয়েছে, ‘প্রতিদিন ৫০০ জন রুশ সেনা হয় মারা যাচ্ছে বা আহত হচ্ছে’। তবে প্রতিরক্ষামন্ত্রীর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় পুলিশের অন্তত ৯ সদস্য নিহত ও আরও ১৩ জন আহত হয়েছেন। গতকাল সোমবার প্রদেশের বোলান এলাকায় বোমা হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে।
বেলুচিস্তানের কাচির জ্যেষ্ঠ পুলিশ সুপার মাহমুদ নোতেজাই দেশটির সংবাদমাধ্যম ডনকে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সিবি এবং কাচি সীমান্ত-লাগোয়া বোলানের কামব্রি সেতুতে বিস্ফোরণ ঘটেছে।
নোতেজাই বলেছেন, সিবি থেকে কোয়েটায় ফেরার পথে ক্যামব্রি সেতুতে বেলুচিস্তান কনস্ট্যাবুলারির সদস্য বাকি অংশ পড়ুন...
সম্মানিত শা’বান শরীফ মাস উনার ১৪ তারিখ দিবাগত রাতটি হচ্ছেন সম্মানিত শবে বরাত উনার রাত। সম্মানিত শবে বরাত উনার ফযীলত সম্পর্কে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
اِنَّا أَنْزَلْنَاهُ فِىْ لَيْلَةٍ مُبَارَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ (٣) فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍ (٤) اَمْرًا مِنْ عِنْدِنَا اِنَّا كُنَّا مُرْسِلِيْنَ (٥)
অর্থ: নিশ্চয়ই আমি বরকতময় রজনীতে (পবিত্র শবে বরাতে) পবিত্র কুরআন শরীফ নাযিল করেছি অর্থাৎ নাযিল করার সিদ্ধান্ত নিয়েছি। নিশ্চয়ই আমিই সতর্ককারী। উক্ত রাত্রিতে আমার পক্ষ হতে সমস্ত প্রজ্ঞাময় কাজগুলো ফায়ছালা করা হয়। নি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নির্বাহী পর্যায়ে শতাধিক কর্মী ছাঁটাই করছে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস কোম্পানি। চলমান বৈশ্বিক সংকটে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় সংকোচনে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। সম্প্রতি রয়টার্সকে দেয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট এক ব্যক্তি।
জেনারেল মোটরসের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আরডেন হফম্যান গত মঙ্গলবার কর্মীদের উদ্দেশে চিঠি পাঠিয়েছে।
এদিকে জেনারেল মোটরসের শেয়ারদর ১.৫ শতাংশ অবনমন ঘটেছে। কোম্পানির উচ্চপদস্থ কর্মীদের আরো দ্রুত সমস্যা শনাক্ত ও সমাধানের প্রতি জোর দিয়েছে হফম্যা বাকি অংশ পড়ুন...
বরিশাল সংবাদদাতা:
স্ত্রী ও দুই সন্তান নিয়ে বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনিতে ভাড়া বাসায় থাকেন সাত্তার হাওলাদার। রিকশা চালিয়ে চলে সংসার। একদিন রিকশার চাকা বন্ধ থাকলেই হাত পাততে হয় অন্যদের কাছে।
রিকশা চালিয়েই ঘরভাড়া, বিদ্যুৎ বিল, বাজার-সদাই, স্ত্রীর ওষুধ ও ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে হয় সাত্তার হাওলাদারকে। তবে প্রতিদিনই সবকিছুর দাম যে হারে বাড়ছে তাতে কোনো হিসাব মেলাতে পারছেন এ বৃদ্ধ।
সাত্তার হাওলাদার বলেন, ‘দিন দিন যে হারে সবকিছুর দাম বাড়ছে তাতে আমাদের মতো মানুষদের না খেয়ে মরা ছাড়া উপায় নেই। প্রতি মাসেই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের সব আদালত ও আইনজীবী সমিতিতে থাকা ঐতিহাসিক দলিলপত্র ও মূল্যবান সামগ্রীর তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্ট জাদুঘরে এসব তথ্য সংরক্ষণের জন্য জেলা জজ বরাবরে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।
আগামী ১০ মার্চের মধ্যে ডাকযোগে বা ই-মেইলে এসব তথ্য দিতে বলা হয়েছে। ২০১৪ সালের ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট জাদুঘর উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় তালপাতায় লেখা রায় স্থান পায় জাদুঘরে। যেটা ৩০৪ বছর আগে ১৭১০ সালের একটি মামলার রায়।
ওই রায় লেখা হয়েছে তালপাতায়। সংস্কৃত ভাষায় লেখা ওই রায়ের কপি সংগ্রহ করা হয়েছে প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সায়েন্সল্যাবের বিস্ফোরণের ঘটনায় কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের সময় শুধু ক্ষতিগ্রস্ত এলাকা নয় আশপাশের ভবনও কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিস্ফোরণটি শক্তিশালী ছিল।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। প্রায় ১৫ জনের মতো আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাবের একটি ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটির তৃতীয়তলায় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসে মূলত বিস্ফোরণ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দু’ সপ্তাহ পরেই আসছে রমাদ্বান শরীফ মাস। এরই মধ্যে বাজারে সংকট না থাকলেও চাহিদা বাড়ায় বেশির ভাগ পণ্যের দাম বাড়তে শুরু করেছে।
বিশেষ করে রমাদ্বান শরীফে চাহিদা বাড়ে এমন পণ্যের মধ্যে ছোলার দাম বাড়ছে। এক মাসের ব্যবধানে ছোলার দাম কেজিতে ৫ টাকা বেড়েছে।
দেশে সীমিত পরিসরে ছোলা উৎপাদন হলেও চাহিদার সিংহভাগই আসে অস্ট্রেলিয়া, মিয়ানমার, তানজানিয়া থেকে। আগে মিয়ানমার থেকে আমদানি হলেও চলতি মৌসুমে এখনো প্রতিবেশী দেশটির ছোলা আসেনি। চলতি বছর চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় রোজায় পণ্যটির দাম বেশি হবে বলেই ধরে নিয়েছেন ব্যবসা বাকি অংশ পড়ুন...












