বাখমুত ঘিরে মরিয়া হয়ে যুদ্ধ করছে ইউক্রেন-রাশিয়ার সেনারা
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মার্চ, ২০২৩ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের বাখমুত দখলে থমকে গেছে রাশিয়ার অগ্রযাত্রা। কোনোভাবেই শহরটি হাতছাড়া করতে চায় না ইউক্রেন। আর তাই রাশিয়ার কবল থেকে গুরুত্বপূর্ণ এই শহরটি রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনারা।
ইউক্রেনের সেনাবাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েকদিনে বাখমুত ও তার আশপাশের শহরে রাশিয়ার সামরিক বাহিনী ১৩০ বার আক্রমণ করেছে। তারা বাখমুত শহর ঘিরে ফেলারও চেষ্টা করছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জার্মানির একটি সংবাদপত্রকে জানিয়েছে, ‘প্রতিদিন ৫০০ জন রুশ সেনা হয় মারা যাচ্ছে বা আহত হচ্ছে’। তবে প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া এই পরিসংখ্যান যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে পূর্ব ইউক্রেনের বাখমুতে চলমান লড়াইয়ে গোলাবারুদ না পেলে চরম বিপদের সম্মুখীন হবে রুশ বাহিনী। গত রোববার (৫ মার্চ) টেলিগ্রামে মস্কোর ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সতর্ক করে বলেছে, সেনারা দ্রুত গোলাবারুদ না পেলে বাখমুতের চারপাশে অবরুদ্ধ হয়ে পড়বে। এমনকি বাখমুতের কাছে রাশিয়ার ফ্রন্ট লাইনে ভেঙে পড়ার শঙ্কা রয়েছে।
ওয়াগনার প্রধান রাশিয়ার প্রতিরক্ষা প্রধান এবং শীর্ষ জেনারেলদের সমালোচনা করে। সে বলেছে, সেনারা অনেক উদ্বিগ্ন। কারণ, এই যুদ্ধে তারা হেরে গেলে সম্ভাব্য বলির পাঁঠা বানাতে চায় মস্কো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদ-ের তথ্য চাইলো ঢাকা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












