পাকিস্তানে বোমা হামলায় ৯ পুলিশ নিহত
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মার্চ, ২০২৩ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় পুলিশের অন্তত ৯ সদস্য নিহত ও আরও ১৩ জন আহত হয়েছেন। গতকাল সোমবার প্রদেশের বোলান এলাকায় বোমা হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে।
বেলুচিস্তানের কাচির জ্যেষ্ঠ পুলিশ সুপার মাহমুদ নোতেজাই দেশটির সংবাদমাধ্যম ডনকে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সিবি এবং কাচি সীমান্ত-লাগোয়া বোলানের কামব্রি সেতুতে বিস্ফোরণ ঘটেছে।
নোতেজাই বলেছেন, সিবি থেকে কোয়েটায় ফেরার পথে ক্যামব্রি সেতুতে বেলুচিস্তান কনস্ট্যাবুলারির সদস্যদের বহনকারী গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে কাছাকাছি এলাকায় বিস্ফোরণ ঘটে।
তবে এই হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি।
দেশটির পাহাড়ি অঞ্চল খাইবার-পাখতুনখাওয়া ও আফগান সীমান্ত-লাগোয়া বিভিন্ন এলাকায় ক্রমবর্ধমান হামলা বৃদ্ধির মাঝে বেলুচিস্তানে এই বোমা হামলার ঘটনা ঘটেছে। গত বছরের নভেম্বরে দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সাথে সরকারের শান্তি চুক্তির আলোচনা ভেস্তে যাওয়ার পর এই বিদ্রোহী গোষ্ঠী দেশজুড়ে হামলা বৃদ্ধি করেছে।
এমন পরিস্থিতিতে বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলোও তাদের সহিংস কর্মকা- বাড়িয়ে টিটিপির সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)