নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে চলছে নানা ধরনের বিশ্লেষণ। ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরাও এই নির্বাচনের দিকে রাখছেন তীক্ষè নজর। পশ্চিমা কিছু কূটনীতিকের পর্যবেক্ষণ হলো, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার অভাব রয়েছে এবং ভোটারদের হাতে প্রতিনিধি বেছে নেওয়ার প্রকৃত বিকল্প নেই। ফলে আগামী ৭ জানুয়ারির ভোটে জয় হবে আওয়ামী লীগের।
ঢাকায় পশ্চিমা কয়েকটি দেশের দূতাবাস সূত্রে জানা যায়, ভোটের তপশিল ঘোষণার পর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা প্রতিবেদন ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নাম উল্লেখ না করে বিরোধী দল বিএনপির দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, অগ্নিসন্ত্রাস, যানবাহন পোড়ানো, বোমাবাজি, নাশকতা বা সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে সাধারণ জনগণকে ভীতসন্ত্রস্ত করে ঘরবন্দী করতে চায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তার ওপর এবার তারা বিদেশ থেকেও কলকাঠি নাড়ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়।
শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন এলেই মুক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বায়ুদূষণের শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ১০টার দিকে ২৯৬ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। বাতাসের এই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউ এয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। আগেরদিন একই সময়ে ঢাকার বাতাসের স্কোর ছিল ২৯৫।
২৩০ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের শহর দিল্লি ও ভিয়েতনামের হ্যানয়। ২০০ ও ১৯৫ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে বর্তমানে নির্মাণ খাতের ভরা মৌসুম। এ সময় রড-সিমেন্টের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। যদিও এবার সে প্রবণতা নেই। উল্টো কমে গেছে ইস্পাত খাতের ব্যবসা। সরকারি প্রকল্পের শ্লথগতির পাশাপাশি ইস্পাত ব্যবহার কমিয়ে দিয়েছেন ব্যক্তিশ্রেণীর ভোক্তাও। অন্যদিকে ডলার সংকটের কারণে প্রয়োজন অনুযায়ী কাঁচামাল আমদানি করতে না পারায় এ খাতে উৎপাদন কমে গেছে।
আমদানিনির্ভর কাঁচামালে বিস্তৃত হয়েছে দেশের ইস্পাত খাত। তবে মহামারী-পরবর্তী প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, টাকার অবমূল্যায়ন, আমদানি সীমিত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতাদের নির্দেশে পেট্রোল বোমা ও ককটেল তৈরি করতো ছাত্রদলের দুই কর্মী। বোমা তৈরিতে তারা ছিল কৌশলী। বর্তমানে খোলা বাজারে পেট্রোল বিক্রি বন্ধ থাকায় মোটরসাইকেলে পাম্প থেকে তেল সংগ্রহ করতো তারা। সেগুলো দিয়ে বানাতো বোমা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর যাত্রাবাড়ী র্যাব-১০ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন।
এর আগে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে পুরান ঢাকার কদমতলী থানার শ্যামপুর পালপাড়া এলাকা থেকে ছাত্রদলের ওই দুই কর্মীকে গ্রেফতার করে র্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০১৭ সালের পর থেকে প্রায় প্রতিবছরই বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের আবাদ।
২০১৭ সালের বন্যায় সুনামগঞ্জের বোরো ধানের সম্পূর্ণ ফলন নষ্ট হওয়ার পর অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংশোধন হয় 'কাজের বিনিময়ে টাকা (কাবিটা) নীতিমালা'।
সংশোধিত নীতিমালায় বাঁধের কাজ শুরু ও শেষের সময় বেঁধে দেওয়া হলেও বিলম্ব হচ্ছে প্রতি বছরই। আর বিলম্বের অজুহাত হিসেবে থাকে হাওরের পানি ধীরে নামার বিষয়।
সেই ধারাবাহিকতা এবারও বজায় আছে। তবে এ বছর হাওরে পানি ধীরে নামার অজুহাতের পাশাপাশি জাতীয় নির্বাচনের ঘাড়েও বর্তেছে বিলম্বের দায়।
২০১৭ সাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মন্ত্রী, সংসদ সদস্য ও নৌকার প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে একাধিকবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
তফসিল ঘোষণার পর বারবার নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে তলব করেছে ইসি।
গত সোমবার আগারগাঁও নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব আব্দুস সালাম স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা যায়।
নৌকার এই দুই বাকি অংশ পড়ুন...












