২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক না হলে ক্ষমা করে দিয়েন -পরিকল্পনা মন্ত্রী
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১১ জুন, ২০২৩ খ্রি:, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সুনামগঞ্জ সংবাদদাতা:
পরিকল্পনামন্ত্রী মান্নান এমপি বলেছেন, বিদ্যুৎ নিয়ে সরকার কাজ করছে। আদানি থেকে বিদ্যুৎ আসছে, কয়লাও জাহাজে আছে, মংলা বন্দরে জাহাজ ভিড়ছে। দু’ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক হবে। তবে ১৬ বা ১৭ দিন লাগলে ক্ষমা করে দিয়েন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সুনামগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠানে হাওরে আগাম বন্যারোধে শীর্ষক করণীয় গোল টেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী মান্নান আরো বলেন, দেশে বিদ্যুৎ সংকটের পাশাপাশি ডলারেরও ঘাটতি দেখা দিয়েছে। এই সব ঘাটতি সমাধানের জন্য সরকার কাজ করে যাচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দেশে টাকার সংকট নেই, তবে ডলারের ঘাটতি দেখা দিলেও সেটা পূরণের চেষ্টা করছে সরকার। আশা করি দ্রুত ডলারের ঘাটতি পূরণ হয়ে যাবে।
বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটা চক্র উঠে পড়ে লেগেছে। লন্ডনে বসে সে শান্তিপ্রিয় দেশে অশান্তি সৃষ্টির নেতৃত্ব দিচ্ছে। আমরা সেটা মেনে নেবো না। দেশে কোনো ধরনের অশান্তি সৃষ্টি করলে দেশের জনগণ সেটার জবাব দেবে।
বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, একটা সিন্ডিকেট বাজারে নিতপণ্যের দাম বাড়িয়ে দিয়েছিল। গত কয়েক সপ্তাহ পেঁয়াজের দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। সরকার সেজন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছে। এখন পেঁয়াজের বাজার স্থিতিশীল আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)