সুদানিদের জন্য ভিসানীতি কঠোর করল মিশর
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১২ জুন, ২০২৩ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
সুদানি নাগরিকদের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করল মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার এই নীতি ঘোষণা করে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জালিয়াতিসহ অবৈধ কার্যকলাপ দমনে এই পদক্ষেপ নেওয়া হলো।
সুদানে দুই মাস আগে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। সেই থেকে দুই লাখেরও বেশি সুদানি নাগরিক মিশরে প্রবেশ করেছে। তাদের বেশিরভাগই কঠিন স্থলপথ পাড়ি দিয়ে সেদেশে প্রবেশ করেছে।
সংঘাতে জড়ানো সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছে জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। আর আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছে বুরহানের সাবেক সহকারী মোহাম্মদ হামদান দাগলো।
একটি মনিটরিং গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী, সুদানে দুই পক্ষের সংঘাতে এ পর্যন্ত ১৮শর বেশি মানুষ নিহত হয়েছেন। আর ঘরছাড়া হয়েছেন ১.৯ মিলিয়নেরও বেশি মানুষ।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নতুন ভিসা পদ্ধতির লক্ষ্য হলো ৫০ দিনেরও বেশি সময় ধরে সংকটে থাকা সুদানি নাগরিকদের প্রবেশ নিয়ন্ত্রণ করা।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, নতুন এই নীতি সুদানি নাগরিকদের প্রবেশকে প্রতিরোধ বা সীমাবদ্ধ করার জন্য আরোপ করা হয়নি, বরং সীমান্তে সুদানের ভেতরে ব্যক্তি ও গোষ্ঠী, যারা লাভের জন্য ভিসা জালিয়াতি করছে, তাদের অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য আরোপ করা হয়েছে।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, সংকটের শুরু থেকে দুই লাখের বেশি সুদানি নাগরিককে স্বাগত জানিয়েছে। যুদ্ধের আগে থেকেই প্রায় পাঁচ লাখ লোক মিশরে রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)