ঈদকে সামনে রেখে উচ্চপর্যায়ের টাস্কফোর্স বৈঠক
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১১ জুন, ২০২৩ খ্রি:, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের উৎপাদন, আমদানি, মজুত, বাজারে সরবরাহ ও দাম পর্যালোচনা করে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে গত বছর ১৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করে সরকার। অভিযোগ রয়েছে, কোরবানির ঈদকে সামনে রেখে চিনি, ভোজ্যতেল, পেঁয়াজ, আদা, রসুন ও মসলাপাতির দাম বাড়ানোর কারসাজি করছে অসৎ ব্যবসায়ীরা। ফলে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। এ অবস্থায় করণীয় নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছে সরকারের উচ্চপর্যায়ের এই টাস্কফোর্স।
জানা গেছে, ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ সংকটের কারণে চিনি ও ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপণ্যের উৎপাদন হ্রাস পেয়েছে বলে মিল মালিকরা দাবি করছেন। পাশাপাশি বিশ্ববাজারে বেশকিছু ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি ও আমদানি কম হওয়ার কারণে অভ্যন্তরীণ বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। এর সাথে রয়েছে বৈশ্বিক সংকটের প্রভাবও। এদিকে, চলতি মাসের শেষ সপ্তাহে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এবারের টাস্কফোর্স বৈঠক অনেকটাই গুরুত্ববহ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে টাস্ক ফোর্সের সপ্তম সভা আহ্বান করা হয়েছে। মূলত বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দ্রব্যমূল্য কীভাবে কমিয়ে এনে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া যায় সেই বিষয়ে কৌশল নির্ধারণ করে থাকে টাস্ক ফোর্স কমিটি। বাণিজ্য সচিবের সভাপতিত্বে এ কমিটিতে সরকারি-বেসরকারি খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করে থাকেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)