ঢাকা বিশ্ববিদ্যালয়:
প্রক্রিয়া ডিজিটাল হলেও ত্বরান্বিত হয়নি সেবা
, ০৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ সামিন, ১৩৯১ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কার্যক্রমে দীর্ঘসূত্রতার অভিযোগ বেশ পুরোনো। যদিও কয়েক বছর ধরে শিক্ষার্থীদের সেবা প্রদান প্রক্রিয়ায় কিছুটা ডিজিটালাইজেশনের ছোঁয়া লেগেছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, প্রক্রিয়ায় ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগলেও ত্বরান্বিত হয়নি প্রশাসনিক ভবনের সেবা প্রদান প্রক্রিয়া। এখনো মানসম্মত সেবা নিশ্চিত করতে পারেন না প্রশাসনিক ভবনের কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, ডিজিটালাইজেশন হওয়ায় শিক্ষার্থী সংশ্লিষ্ট সেবাগুলোর মধ্যে শুধু বৃত্তি প্রাপ্তদের ও পরীক্ষার ফরম ফিলাপে শিক্ষার্থীদের সেবা গ্রহণ প্রক্রিয়ায় ভোগান্তি কমেছে। তবে মার্কশিট, সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট উত্তোলনসহ অন্যান্য কাজে এখনো ভোগান্তি কমেনি শিক্ষার্থীদের। এসব সেবা গ্রহণে এখনো নানা ভোগান্তির শিকার হন তারা।
নিয়ম অনুযায়ী জরুরি ভিত্তিতে ট্রান্সক্রিপ্ট/মার্কশীট/ সার্টিফিকেট উত্তোলনের জন্য অতিরিক্ত ফি জমা দিতে হয়। আবেদন-পরবর্তী পাঁচ-সাত কর্মদিবসের মধ্যে সেবা পাওয়ার কথা শিক্ষার্থীদের। তবে জরুরি সেবার ফি দিয়েও নির্দিষ্ট সময়ে তাদের কাঙ্খিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ শিক্ষার্থীদের। মেহেদী হাসান হৃদয় নামে এক শিক্ষার্থী বলেন, ‘জরুরি ভিত্তিতে মূল ট্রান্সক্রিপ্টের জন্য গত ২৯ নভেম্বরে আবেদন করি। কিন্তু প্রায় এক মাস পরে আমি ট্রান্সক্রিপ্ট হাতে পাই। ডিসেম্বরের ১২ তারিখ এক্সপেক্টেড ডেলিভারির তারিখ ছিল। নিয়ম অনুযায়ী আমাকে ড্রাফট দেওয়ার কথা থাকলেও তারিখ পেরিয়ে গেলেও তা অনলাইনে দেয়নি। এরপর অফিসে যোগাযোগ করলে এখন আর ড্রাফট দেওয়া হয় না বলে তারা জানান। তখন আমি বলি আপনাদের নিয়ম আমি ফলো করছিলাম। আপনারা যে ড্রাফট কপি এখন দেন না তা আমি কীভাবে বুঝব।’
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনিক ভবনের এক কর্মকর্তা বলেন, প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসলে এ সংকট কাটবে। অনেক কর্মকর্তা কাজের প্রতি গুরুত্ব দেন না, ঠিক টাইমে অফিসে আসেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি বাতিল, অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাতিলের দাবিতে সমাবেশ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিক্ষোভে উত্তাল ইসরায়েল
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪.৫৯ টাকা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাভের ফাঁদে নিঃস্ব তরুণরা, অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না -প্রধানমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাগেশ্বরীতে গরুর গোশত বিক্রি করতে পারছে না মুসলমানরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজার রাস্তায় বিধ্বস্ত ট্যাংক রেখেই পালিয়েছে দখলদারগুলো
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গত ১ মাসে সড়কে নিহত ৫৩২, মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আন্তর্জাতিক সংস্থার নির্দেশনায় অন্তর্বর্তী সরকার বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করেছিল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)