এক বছরে ১৩ কোটি ৫৫ লাখের বেশি ওমরাহ পালনের রেকর্ড
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সামিন, ১৩৯১ শামসী সন , ১৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
২০২৩ সালে রেকর্ডসংখ্যক দেশি-বিদেশি মুসলিম পবিত্র ওমরাহ পালন করেছেন। গত বছর ওমরাহ মৌসুমে ১৩ কোটি ৫৫ লাখের বেশিসংখ্যক ওমরাহ পালন করেন।
সৌদি আরবের হজ্জ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হজ্জ ও ওমরাহ সম্মেলনে এ তথ্য জানান।
ড. তাওফিক আল-রাবিয়াহ বলেন, ২০১৯ সালে বিভিন্ন দেশ থেকে সর্বোচ্চসংখ্যক ওমরাহযাত্রী সৌদি আরবে এসেছিলেন। এর সংখ্যা ছিল, ৮.৫ মিলিয়ন। আর ২০২৩ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৩ কোটি ৫৫ লাখে গিয়ে পৌঁছে। সেই হিসাবে গত বছরের ওমরাহ মৌসুমে অংশগ্রহণের পরিমাণ ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও জানান, পবিত্র স্থানগুলোর উন্নয়নে ১.৩ বিলিয়ন ডলারের বেশি মূল্যের প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার মাধ্যমে অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এর মধ্যে গরমের মৌসুমে মুসল্লিদের জন্য দেড় লাখ নতুন এসি ইউনিট, ১৪ হাজারের বেশি বিশ্রামাগার ও বাইতুল খলা (টয়লেট) যুক্ত করা হয়।
তাওফিক আল-রাবিয়াহ বলেন, কোনো এজেন্সি বা দূতাবাসের সহযোগিতা ছাড়াই হজ্জ ও ওমরাহযাত্রীদের ভিসা ইস্যু বুকিংসহ প্রয়োজনীয় সব সেবা দিতে নুসুক অ্যাপ চালু করা হয়। গত বছর বিশ্বের ৬৭টি দেশের হজ্জযাত্রীরা তা ব্যবহার করেন, বিশেষত হজ্জ মিশন না থাকা দেশগুলোর বাসিন্দারা নুসুক অ্যাপের মাধ্যমে সরাসরি হজ্জবিষয়ক সেবা লাভ করছেন। ২০২৪ সালে বিশ্বের ১২৬টি দেশের বাসিন্দারা অ্যাপটি ব্যবহার করতে পারবে।
গত ৯ জানুয়ারি থেকে সৌদি আরবের জেদ্দার সুপারডোমে চারদিনব্যাপী পবিত্র হজ্জ ও ওমরাহ সম্মেলন এবং প্রদর্শনী সম্মেলন শুরু হয়। দেশটির হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সম্মেলনটি উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। এতে হজ্জ ও ওমরাহ সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
তীব্র তুষারঝড়ের আঘাতের পর বন্যার কবলে যুক্তরাষ্ট্রের একাধিক অঞ্চল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












