নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সামিন, ১৩৯১ শামসী সন , ১৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ সোমবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে তারই কার্যালয়ে। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা না গেলেও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ই হবে প্রথম বৈঠকের মূল বিষয়।
ফরহাদ হোসেন বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিক-নির্দেশনা দিতে পারেন।’
নতুন মেয়াদে অগ্রাধিকার কী হবে, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যে ইশতেহার ঘোষণা করেছেন, আগামী ৫ বছর সে অনুসারে কাজ করবো। এরইমধ্যে আমার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, যা আমার জন্য অনেব বড় কিছু। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, তিনি আবার আমাকে সুযোগ দিয়েছেন। আমি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে যাব। গত পাঁচ বছরে আমি কাজগুলো বুঝে নিয়েছিলাম। আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর তিনবার রাষ্ট্রপ্রধান হিসেবে দেশকে অনেক এগিয়ে নিয়েছেন। সে হিসেবে আমাদের জনবলকে সুপ্রশিক্ষিত করেছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘বাজেটের আকার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি, সরকারি কর্মকর্তারা দক্ষতা ও যোগ্যতার সঙ্গে সেগুলো সম্পন্ন করতে পেরেছেন। রাইট ম্যান রাইট প্লেসে, যে স্লোগান ছিল, সেটি যথাযথ বাস্তবায়ন করেছি। সে ক্ষেত্রে আমাদের মাঠপ্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দফতর ও সংস্থায় লোকবলগুলোকে সঠিক জায়গায় দিতে পেরেছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












