সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

লবণ পানি প্রবেশে বাধা, অনাবাদি জমিতে ধান উৎপাদন

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, সকাল ৫:৩০
লবণ পানি প্রবেশে বাধা, অনাবাদি জমিতে ধান উৎপাদন
বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়নের শসীখালী বিল। লবণ পানির কারণে প্রায় ৭ হাজার একর আয়তনের এই বিলটি এক সময় অনাবাদি থাকত।
বছরের কিছু সময়, বাগদা চাষের মধ্যে সীমাবদ্ধ থাকতে হত জমির মালিকদের।
কিন্তু স্থানীয় জমির মালিক, বরগা চাষি, জনপ্রতিনিধি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মিলিত উদ্যোগে লবণ পানির প্রবেশ বন্ধ করে ধান চাষ করা হয়েছে অনাবাদি এই বিলে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি চাষের আওতায় আসা ৫ হাজার একর জমিতে প্রায় ৭ হাজার টন ধান উৎপাদন হবে। পাশাপাশি ঘেরের পাড়ে তরমুজ, শিম, শসা, মূলা, কফিসহ বিভিন্ন সবজির বাম্পার ফলন হয়েছে। ফলে লাভবান হচ্ছেন ৫ শতাধিক কৃষক ও জমির মালিকরা।
স্থানীয় কৃষক সাইদুল মালঙ্গী বলেন, লবণ পানির জন্য আমাদের এই শসীখালীর বিলে এক সময় কিছুই করতে পারতাম না। ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় মেম্বার, জমির মালিক ও আমরা কৃষকরা মিলে লবণ পানি ঢোকার পথে বাঁধ দিয়েছি। এখানে আর লবণ পানি প্রবেশ করে না। এখন আমরা ধানসহ সবকিছু চাষ করতে পারি।
তহিদুল ইসলাম নামের আরেক কৃষক বলেন, লবণ পানি না আশায় চাষিদের বিশাল উপকার হয়েছে। ধান, পেঁয়াজ, রসুন, তরমুজ সবকিছুর খুব ভাল ফলন হয়েছে। তবে আমাদের এই বিলে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। যার কারণে ফসলে পানি দিতে খুব কষ্ট হয়, মাছ চাষও ব্যাহত হয়।
হাওলাদার আব্দুল হাই নামে এক জমির মালিক বলেন, এই বিলে আমার প্রায় ১০০ বিঘা জমি রয়েছে। তেমন কোনো ফসল হত না। কৃষকদের নিয়ে এবার ফাল্গুন মাস থেকে আমরা লবণ পানির প্রবেশ বন্ধ করে দিয়েছি। যার কারণে বিলে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। চাষিরা অনেক লাভবান হয়েছে।
তিনি আরও বলেন, এই বিলে এক সময়, শুধু বাগদা চিংড়ির চাষ হত। সাদা মাছের চাষও করা যেত না লবণের জন্য। এখন বাগদার পাশাপাশি সাদা মাছ ও গলদা চিংড়ি চাষ করছি আমরা।
বিলে ধান চাষের খরচ ও উৎপাদন বিষয়ে জানতে চাইলে ইব্রাহীম শেখ নামে এক চাষি বলেন, এই বিলে বেশির ভাগ জমিতেই মাছ চাষ হয়। ঘেরের মধ্যে ধান করতে ব্যয় অনেকটা কম। ৫২ শতকের প্রতি বিঘা জমিতে আমন ধান চাষে ৪ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়। এতে ২৫ থেকে ৩০-৩৫ মণ ধান পাওয়া যায়। সঙ্গে রয়েছে গরুর খাবার কুটা। সব মিলিয়ে প্রতি বিঘা জমিতে অন্তত ১০ থেকে ২০ হাজার টাকা লাভ হয় আমাদের। সেইসঙ্গে ঘেরের পাড়ে তরমুজ, পেঁপে, কদু, মুলা, কুমরাসহ বিভিন্ন সবজি ও ফল উৎপাদন করে অতিরিক্ত আয় করি আমরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ষাটগম্বুজ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসাইন খান বলেন, লবণ পানির প্রবেশ বন্ধ করায় এবার শসীখালীর বিলে প্রায় ৫ হাজার একর জমিতে আমন ধান চাষ হয়েছে। এতে প্রায় ৭ হাজার টন ধান উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু চাষি ইতোমধ্যে ধান কাটা শুরু করেছে। ধানের পাশাপাশি সবজিসহ আইল ফসলও চাষ করছেন কৃষকরা। আমরা কৃষকদের পরামর্শও দিয়ে যাচ্ছি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ২৬ মিনিট আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ২৮ মিনিট আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ২৮ মিনিট আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৩০ মিনিট আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৩১ মিনিট আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৩২ মিনিট আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৩৪ মিনিট আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৩৬ মিনিট আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৩৯ মিনিট আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ৪৯ মিনিট আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৫৮ মিনিট আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ২১ ঘণ্টা আগে