ফেনী সংবাদদাতা :
দাগনভূঞাতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী-পথচারীদের। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে জাবেদ গ্রুপের লোকজন মিছিল নিয়ে বাজারের দিকে আসলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফটিকের লোকজন তাতে বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় আধাঘণ্টা ধরে চলে ধাওয়া পাল্টা-ধাওয়া। এ বাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর ধীরাশ্রমে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে এবং ‘অপারেশন ডেভিল হান্টে’ ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মী আছেন ৮১ জন।
গত জুমুয়াবার থেকে শুরু করে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুর পর্যন্ত দুই দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মহানগর পুলিশ ও জেলা পুলিশ এ অভিযান চালায়।
গাজীপুর মহানগর পুলিশের চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তাহেরুল হক জানান, গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের ঘ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসিয়েছে ট্রান্সকম গ্রুপের দুটি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। নানা কল্প-কাহিনি সাজিয়ে ওই ঘটনার পুনঃতদন্তকে নিয়ে গেছে ষড়যন্ত্রকারীদের টার্গেটের দিকে। এই দুটি পত্রিকাকে ব্যবহার করে দেশি-বিদেশি চক্র আদালতের মাধ্যমে তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করেছে।
সম্প্রতি অপরাধ এবং রাজনৈতিক বিশ্লেষকের আলোচনায় উঠে এসেছে ভয়ংকর সেই নীল নকশার তথ্য। শুধু তাই নয়, তদন্ত কোন দিকে নিতে হবে সেই প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় স্থানীয় বাসিন্দারা পুনরায় নিজেদের হোটেল ও রেস্তোরাঁ গড়ে তুলতে বদ্ধপরিকর। ট্রাম্পের ষড়যন্ত্রমূলক ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজাকে ফিলিস্তিনি জনগণের ইতিহাস ও পরিচয়ের অংশ হিসেবেই পুনর্গঠন করা হবে।
গাজার বাসিন্দা ও রেস্তোরাঁ মালিক আসাদ আবু হাসেইরা বলেন, এখানে যা কিছু ধ্বংস হয়েছে, তা পুণরায় নির্মাণ করা সম্ভব। ট্রাম্প চায় গাজার ইতিহাস বদলে ফেলতে, কিন্তু আমরা আরব, আমাদের ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না।
গাজার জনগণ দখলদার ইসরাইল আমেরিকার চ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ছাত্ররা জেলা শহরে খ- খ- মিছিল বের করেন।
বিক্ষোভ সমাবেশে আলী নাসের খান বলেন, আ’লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত বিচার আইনে ফ্যাসিবাদীদের বিচার করতে হবে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করতে হবে। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ধান-চালের বাজারে বড় সিন্ডিকেটের ভূমিকায় এখন মিলাররা। মিলার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে চালের ভোক্তা দামের ৭১ শতাংশ থেকেই বঞ্চিত হন কৃষক। ১০০ টাকার চালে কৃষক পান সর্বোচ্চ ২৯ টাকা। অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইফপ্রির ভারত, চীন ও বাংলাদেশের প্রধান খাদ্যশস্যের ওপর একটি গবেষণায় দেখানো হয়েছে, বাংলাদেশের কৃষকরা ফসলের দাম সবচেয়ে কম পান।
বাংলাদেশের ৬২ শতাংশ চালকল মালিক ফড়িয়াদের কাছ থেকে চাল কেনেন; যেখানে ভারতের ৬৮ শতাংশ চালকল মালিক কৃষক ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক আইজিপি বেনজীর আহমেদ ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। তিনি রাষ্ট্রবিরোধী এবং পুলিশ বাহিনী সম্পর্কে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
গত জুমুয়াবার অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা এক বিবৃতিতে বলা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণ ও জনআকাঙ্খা বাস্তবায়নে জনবান্ধব বাহিনী গঠনে পুলিশ সদস্যরা কাজ করছেন। যেসব সদস্য গণহত্যাসহ ক্ষমতাচ্যুত সরকারের আজ্ঞাবহ ছিলেন, দেশের প্রচলিত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিগত কয়েক মাসে খুনের ঘটনা কিছুটা কমে এলেও মব জাস্টিস, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ, চুরি, ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে। পাশাপাশি চাঁদাবাজি ও দখলের মতো অপরাধও বেড়েছে। মব জাস্টিসের নামে বিভিন্ন স্থানে হিংসাত্মক ঘটনা রোধে রাষ্ট্রের যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার তা দেখা যাচ্ছে না। সব মিলিয়ে নাগরিক নিরাপত্তায় দেখা দিয়েছে বড় ধরনের সংকট। এ অবস্থায় পুলিশকে আরো মনোযোগী হয়ে এসব অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা।
এ বিষয়ে মানবাধিকার কর্মী নূর খান বলেন, মানবাধিকার পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিট্যান্সের উল্লম্ফন নিয়ে প্রশ্ন উঠছে বেশ কয়েক বছর ধরে। তবে এ প্রশ্নের সঠিক কোনো উত্তর দিতে পারছিলেন না সংশ্লিষ্টরা। বিষয়টিতে বিস্মিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরাও। তাদের ভাষ্য ছিল, দেশটিতে বসবাসকারী বাংলাদেশীরা এখনো জীবনধারণের ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছে। এ অবস্থায় বৈধ আয় থেকে এত পরিমাণ রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো কোনোভাবেই সম্ভব নয়। বিষয়টি নিয়ে অন্ধকারে ছিল বাংলাদেশ ব্যাংকও।
তবে অনুসন্ধান বলছে, যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিট্যান্সের বড় অংশই দেশটিতে বসবাসকারী বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে হামাসের ঐতিহাসিক আল-আক্বসা তুফান অভিযানের পর সারা বিশ্বেই ব্যাপক প্রভাব ফেলেছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন সন্ত্রাসী ইসরাইলের সহযোগী মদদদাতা মার্কিনি ও পশ্চিমা অপশক্তির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী আফ্রিকার দেশগুলোকে মার্কিন হুমকির মুখে পিছু না হটে ঐ দেশকে খনিজ উপাদান সরবরাহ বন্ধ করে দেওার আহ্বান জানিয়েছে।
বার্তা সংস্থা ইরনার জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী গৌদে মানতাশে বাকি অংশ পড়ুন...












